১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিষেধাজ্ঞার পরও আল নাসরের হয়ে রোনালদোর গোলের প্রশংসায় পর্তুগাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : নিষেধাজ্ঞা দেওয়ার মাত্র দুই দিন পরই সোমবার পর্তুগালের ফুটবল ফেডারেশন (এফপিএফ) সৌদি ক্লাব আল নাসরের হয়ে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এলিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের কথা তুলে ধরেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগাল জাতীয় দলের জার্সি পরা রোনালদোর একটি ছবি পোস্ট করে ফেডারেশন লিখেছে, “আল নাসরের হয়ে আবারও গোল করেছেন রোনালদো।”

৪১ বছর বয়সী রোনালদো সোমবার নেফচি ফারগানার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ক্যারিয়ারের ৯৮১তম গোল করে তিনি আল নাসরকে ৩-১ ব্যবধানে জিততে সহায়তা করেন।

ম্যাচের পর ইনস্টাগ্রামে অভিজ্ঞ এই ফরোয়ার্ড লেখেন, “আজ রাতে গুরুত্বপূর্ণ জয়। আমরা এগিয়ে চলেছি।”

জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক বিরতিতে বিতর্কিতভাবে দল ছাড়ার পর আল নাসরের হয়ে এটি ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। নেশন্স লিগে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়া নিয়ে নতুন কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো।

পরে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। এক বিবৃতিতে রোনালদো জানান, পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) যে শাস্তিই দিক, তা মেনে নেবেন। একই সঙ্গে তিনি বলেন, পর্তুগালের হয়ে খেলতে এখনও আগ্রহী।

এফপিএফ এখনো চূড়ান্ত শাস্তির ঘোষণা দেয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শৃঙ্খলাসংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত তথ্য গোপন রাখা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026