১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য দুই দলেরই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

২০২৫ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজগুলো জয়ে র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকার সুবাদে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।

আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে যাওয়ায়, এবার বিশ্বকাপের প্রস্তুতি শুরুর পালা বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ দিয়ে এ প্রস্তুতি শুরু করবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে ভালো করার কথা জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন। গতকাল আবুধাবিতে বাংলাদেশের অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ত্রিদেশীয় সিরিজটি জিততে পারলে বিশ্বকাপ, এশিয়া কাপে অনেক আত্মবিশ্বাস পাব। অবশ্যই, সর্বপ্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এর আগে আমাদের দুইটা ম্যাচ খেলতে হবে। দুইটা ম্যাচই আমাদের জিততে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে। অবশ্যই প্রথম ম্যাচে সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে আমাদের। আমরা প্রথম ম্যাচ এবং পরের ম্যাচগুলোও জিততে চাই। আমি মনে করি দলগতভাবে ভালো খেলতে পারলে আমরা শিরোপা জিততে পারব।’

২০১৯ সালে স্বাগতিক আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে ২৪ ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টি আইনে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। ঐ ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন মোসাদ্দেক হোসেন। ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি।

ঐ সিরিজের শিরোপা থেকে অনুপ্রেরণা খুঁজছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজ আমাদের অনুপ্রেরণা। এবারও ভালো করতে আমরা মুখিয়ে আছি। এবারের ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে আমরা দল হিসেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠব।’

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

বাংলাদেশের ম্যাচ সূচি :

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ‘রাগ ও হতাশা’ থেকেই দলবদলের বাজারে বিনিয়োগের ঘাটতি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

10/15/2026