১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

ইনজুরির কারণে শেষ টি-টোয়েন্টি অনিশ্চিত ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের।

গত বুধবার ম্যাচে ব্যাটিং করার সময় বলের আঘাতে কাঁধে চোট পান আর্শদীপ। এরপর প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যক্তিগত ৫ রানে মাঠ ছাড়েন তিনি।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে আর্শদীপের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বলেছে, ‘শেষ টি-টোয়েন্টি ম্যাচে আর্শদীপের খেলা অনিশ্চিত। তার শারীরিক অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে তার অংশগ্রহণের বিষয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।’

২০২২ সালের নভেম্বরে ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ভুবনেশ্বর। ২০১২ সালে অভিষেকের পর দেশের হয়ে ৮৭ টি-টোয়েন্টি ম্যাচে ৯০ উইকেট শিকার করেছেন তিনি।

সম্প্রতি নির্বাচকদের নজরে এসেছেন ভুবনেশ্বর। চলতি মাসে নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা পেয়েছেন তিনি।

ভারতের টি-টোয়েন্টি দল : শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, নামান ধীর, ভুবনেশ্বর কুমার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

ম্যানইউ কর্তৃপক্ষের সমালোচনায় ‘রাগ ও হতাশা’কে দায়ী করলেন মার্টিনেজ

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ‘রাগ ও হতাশা’ থেকেই দলবদলের বাজারে বিনিয়োগের ঘাটতি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

10/15/2026