১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হ্যাটট্রিকে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে হাসান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : টেস্ট বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পৌঁছেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

হ্যাটট্রিকে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে হাসান

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : টেস্ট বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে পৌঁছেছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।

গতকাল আবু ধাবিতে শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করেন হাসান। প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন তিনি।

বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় সাত ধাপ এগিয়ে ৩৮তম স্থানে জায়গা করে নিয়েছেন হাসান। টেস্টে এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। তার রেটিং পয়েন্ট ৫১০। এর আগে গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে ৩৮তম স্থানে উঠেছিলেন হাসান।

আজ র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ৭ উইকেট শিকার করেন বাংলাদেশের আরেক পেসার এবাদত হোসেন। ১১ ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠেছেন তিনি।

বল হাতে আফগানাদের বিপক্ষে ৪ উইকেট নেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এতে এক ধাপ উন্নতি হয়েছে তার। ২২তম স্থানে উঠেছেন তিনি।

বাংলাদেশ বোলারদের মধ্যে সবার উপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মাত্র ১ উইকেট নেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন তাইজুল।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। প্রথম ইনিংসে ৫৩ এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করেন তিনি। তিন ধাপ এগিয়ে ভারতের লোকেশ রাহুলের সাথে যৌথভাবে ২৯তম স্থানে আছেন লিটন।

টেস্টের প্রথম ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও তানজিদ হাসান। দশ ধাপ এগিয়ে ৯২তম স্থানে উঠেছেন তানজিদ। তবে তিন ধাপ অবনতি হয়েছে সাদমানের। ৬৭তম স্থানে নেমে গেছেন তিনি।

এক ধাপ করে পিছিয়ে মুশফিকুর রহিম ১৮তম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২১তম স্থানে আছেন। ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সেরা অবস্থানে আছেন মুশফিক।

ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক, বোলারদের তালিকায় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং অলরাউন্ডার হিসেবে শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026