১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে ১৫ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। বিশ্রাম দেওয়া হয়েছে সাদা বলের ক্রিকেটে দলের অধিনায়ক শাই হোপকেও। অন্যদিকে ১৫ সদস্যের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার কেভিন উইকহ্যাম।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন ওপেনার জন ক্যাম্পবেল। চোটের কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। ওই সিরিজে ক্যাম্পবেলের পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন কার্ক ম্যাকেঞ্জি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) এক বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে জোসেফকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে। লাল বলের ক্রিকেটে শারীরিক চাপ বেড়ে যাওয়ায় চোটের ঝুঁকি এড়াতে তাঁর কাজের চাপ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জোসেফের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, জোসেফকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়নি।

সিডব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও তাঁকে সীমিত ওভারের ক্রিকেট থেকে বাদ দেওয়া হয়নি। টেস্ট ম্যাচে পেসারদের শারীরিক চাপ ও চোটের ঝুঁকি তুলনামূলক বেশী। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ফেরার প্রস্তুতির জন্য জোসেফ চিকিৎসক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।’

টেস্ট সিরিজে জোসেফের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার কিমো পলকে।

এ নিয়ে টানা দ্বিতীয় টেস্ট সিরিজে খেলতে পারছেন না জোসেফ। এর আগে ব্যক্তিগত কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তাঁকে বিবেচনা করা হয়নি বলে জুলাইয়ে দল ঘোষণার সময় জানিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

পরে প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছিলেন, জোসেফ টেস্টে খেলতে ‘অস্বীকৃতি জানিয়েছেন’। তবে একটি ক্রীড়া অনুষ্ঠানে জোসেফ স্যামির ওই মন্তব্যকে ‘বিতর্কিত’ এবং ‘প্রেক্ষাপটবিহীন’ বলে পাল্টা জবাব দিয়েছিলেন।

বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে রয়েছেন কেমার রোচ, জেইডেন সিলস ও শামার জোসেফ। তাঁদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন কিমো পল ও জাস্টিন গ্রিভস।

স্পিন বিভাগে বিশেষজ্ঞ বোলার হিসেবে রয়েছেন জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপ। অলরাউন্ডার কাভেম হজ ও অধিনায়ক রোস্টন চেজও স্পিন আক্রমণে অবদান রাখবেন।

তিন সংস্করণেই টানা খেলার পর শাই হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিডব্লিউআই। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে তাঁর কাজের চাপ ও শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনায় নিচ্ছে বোর্ড।

ঘরোয়া চার দিনের প্রতিযোগিতা ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে টানা তিন ইনিংসে তিনটি সেঞ্চুরি করে জাতীয় দলে ডাক পেয়েছেন উইকহ্যাম।

বার্বাডোজের হয়ে তিনি যথাক্রমে ১০৫, ১৫৩ ও অপরাজিত ১০৮ রান করেন। প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে ৩৯৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। সব মিলিয়ে ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৮৮ গড়ে ছয়টি সেঞ্চুরি রয়েছে উইকহ্যামের।

চলমান ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে দলটি।

লাক্ষ্মৌতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর দলের সঙ্গে যোগ দেবেন আমির জাঙ্গু। পুরো দল আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকায়। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল :

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন উইকহ্যাম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026