১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও একটি ক্যাচ ফেলে জয়ের ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। শেষ সেশনে দারুণ লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে নাটকীয়ভাবে টেস্ট ড্র করলো আফগানিস্তান।

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও একটি ক্যাচ ফেলে জয়ের ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। শেষ সেশনে দারুণ লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে নাটকীয়ভাবে টেস্ট ড্র করলো আফগানিস্তান।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৭৯ রানের টার্গেটে ১৪২ ওভারে ৮ উইকেটে ৩৪৬ রান করে আফগানিস্তান। দুই ইনিংসে বাংলাদেশ যথাক্রমে- ৩৪৬ ও ৭ উইকেটে ৩৭২ রান করেছিল। প্রথম ইনিংসে আফগানরা ২৪০ রান করেছিল।

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে এই প্রথম কোন ম্যাচ ড্র হলো। আগের দুই ম্যাচের মধ্যে একটি করে টেস্টে জয় পায় বাংলাদেশ ও আফগানরা।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে ৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করে আফগানিস্তান। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন আফগানদের দরকার ছিল আরও ৩৪৭ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ছিল ৭ উইকেট।

ওপেনার সেদিকুল্লাহ আতাল ৩৫ ও হাসমতুল্লাহ শাহিদি ১৯ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন খেলতে নামেন। ১ রান যোগ করার পর বাংলাদেশের ফিল্ডারের থ্রোতে পায়ে বলের আঘাতে আহত অবসর নেন শাহিদি। এরপর ক্রিজে আতালের সঙ্গী হন ইকরাম আলিখিল। বাংলাদেশী বোলারদের দারুণভাবে সামাল দিয়ে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন শাহিদি ও ইকরাম। এসময় ১৪৭ বল খেলেন তারা।

দলীয় ২০২ রানে ইকরামকে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার এবাদত হোসেন। ইকরামের বিদায়ে ক্রিজে আসা ইসমাত আলমকে নিয়ে সাবধানে এগোতে থাকেন আতাল। রানের পেছনে না ছুটে উইকেট বাঁচিয়ে খেলাই মূল উদ্দেশ্য ছিল তাদের। ১২৩ বলে ৪০ রানের জুটি গড়েন তারা। এই জুটিতে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে প্রথম সেঞ্চুরির স্বাদ নেন আতাল। আফগানিস্তানের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন আতাল।

আতালের সেঞ্চুরি পরই সাজঘরে ফিরেন ইসমাত। বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজের বলে প্রথম স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন ৬০ বল খেলে মাত্র ৪ রান করা ইসমাত।

ইসমাতের বিদায়ে ক্রিজে আসেন ২০ রানে আহত অবসর নেওয়া শাহিদি। সেঞ্চুরিয়ান আতালের সাথে আবারও জুটি গড়ার চেষ্টা করেন তিনি। আগেরবার ২৬ রানের পর এবার ২২ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। স্পিনার মিরাজের বলে উইকেট ছেড়ে খেলে মিড অনে হাসান মাহমুদকে ক্যাচ দেন শাহিদি। ৪টি চার ও ২টি ছক্কায় ৬৯ বলে ৩৬ রান করেন তিনি।

শাহিদি ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি আতাল। স্পিনার তাইজুল ইসলামের বলে শর্ট লেগে তানজিদ হাসানকে ক্যাচ দেন আতাল। ৯টি চার ও ৩টি ছক্কায় ৩৩২ বলে ১১১ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

১১৯তম ওভারের ২৮১ রানে সপ্তম উইকেট হারায় আফগানিস্তান। তখনও দিনের ২১ ওভার বাকী ছিল। ১২২তম ওভারের প্রথম দুই বলে রান আউটের ভালো সুযোগ মিস করে বাংলাদেশ। এসময় জীবন পান ইয়ামিন আহমাদজাই ও কাইস আহমাদ।

১৩১তম ওভারে মিরাজের পঞ্চম ডেলিভারিতে ক্যাচ তুলেন কাইস। ডিপ মিড উইকেটে কাইসের সহজ ক্যাচ ফেলেন হাসান।

এরপর ১৩৬ ওভার পর্যন্ত বিপদ ছাড়াই কাটিয়ে দেন আহমাদজাই ও কাইস। তবে পরের ওভারে মিরাজের শেষ ডেলিভারিতে শর্ট লেগে মোমিনুলকে ক্যাচ দেন আহমাদজাই। ৪ চারে ৮৫ বলে ১৯ রানে ফিরেন আহমাদজাই। নবম উইকেটে জুটি বেঁধে দিনের শেষ ৩ ওভার কাটিয়ে দেন কাইস ও জিয়া উর রহমান। এরপর অতিরিক্ত আরও ৫ মিনিট ও ২ ওভার খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত দেন অন ফিল্ড আম্পায়াররা। অতিরিক্ত শেষ ২ ওভারও ভালোভাবে পার করে নাটকীয়ভাবে টেস্ট ড্র করে আফগানিস্তান।

৬ চার ও ৩ ছক্কায় ৮০ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন নয় নম্বরে নামা কাইস। অন্যপ্রান্তে ১২ বল খেলেও কোন রান তুলতে পারেননি জিয়া।

এবাদত ৫০ রানে এবং মিরাজ ৭৩ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া হাসান ও তাইজুল ১টি করে উইকেট শিকার করেন।

দুই ইনিংসে ব্যাট হাতে ৫৩ ও ১০২ রানের পাশাপাশি উইকেটরক্ষক হিসেবে ৯টি ডিসমিসালে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের লিটন।

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬/১০, ৯২.৩ ওভার। আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০/১০, ৮৯.১ ওভার। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৭২/৭ ডি, ১০৫.২ ওভার (লিটন ১০২, শান্ত ৮২, মুশফিক ৮১, মিরাজ ৫২*, সালিম ২/৬৯)। আফগানিস্তান দ্বিতীয় ইনিংস (টার্গেট- ৪৭৯) : ৩৪৬/৮, ১৪২ ওভার (আতাল ১১১, রহমত ৫১, কাইস ৪৯*, এবাদত ৩/৫০, মিরাজ ৩/৭৩)। ফল : ড্র। ম্যাচ সেরা : লিটন দাস (বাংলাদেশ)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026