২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস শুরু

ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আজ জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন টুর্নামেন্ট হলেও সঠিক পৃষ্ঠপোষকতা ও পরিচর্যার অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে গেছেন। বর্তমান সরকার সেই ধারা বদলাতে চায়।

দেশের পাড়া-মহল্লা ও আনাচে-কানাচে থেকে উঠে আসা উদীয়মান প্রতিভাদের ধরে রাখতে বিকেএসপিতে ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন কুড়ির প্রথম আসরের সকল খেলোয়াড়কে ট্রেনিং করিয়ে তাদের মধ্য থেকে সিলেক্ট করে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে এবং তাদের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব সরকার বহন করবে। একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি না করা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে আমিনুল হক জানান, সরকার নতুনভাবে স্পোর্টস কার্যক্রম শুরু করেছে। রাতারাতি এই খাতের পরিবর্তন সম্ভব না হলেও জিরো থেকে শুরু করে একটি পেশাদার কাঠামোর ভিত্তি স্থাপন করা হচ্ছে। খেলোয়াড়দের মধ্যে পেশাদারিত্ব, কমিটমেন্ট ও দেশপ্রেম নিশ্চিত করতে পারলে আগামী পাঁচ বছরে অলিম্পিক, কমনওয়েলথ গেমস বা এশিয়ান গেমসের মতো আসরে বাংলাদেশ শুধু অংশগ্রহণই করবে না, বরং পদকের জন্য লড়াই করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।

আজকের প্রজন্মকে আধুনিক প্রযুক্তির অতিব্যবহার বা ডিভাইসের আসক্তি এবং মাদকের হাত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি মাদকমুক্ত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ক্রীড়ার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এবারের প্রতিযোগিতায় দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ৭টি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ২টি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি এবং ডাক বিভাগসহ মোট ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট (পুরুষ ৪৩১ জন ও নারী ১৩৪ জন) এবং ১১০ জন ম্যানেজার ও কোচ অংশ নিচ্ছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

10/25/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

10/25/2026

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

10/25/2026

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।

10/25/2026

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।

10/25/2026

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

10/25/2026

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হেরে সিরিজ ড্র করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ : ওমানের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল চতুর্থ ও শেষ ম্যাচে চার উইকেটে হেরে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ।

10/24/2026

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

বার্সেলোনার সঙ্গে আমাদের তুলনা করা অন্যায্য : মরিনিও

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : রোববার লা লিগার এল ক্লাসিকোর আগে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে নিজের দল রিয়াল মাদ্রিদের তুলনা করাকে অন্যায্য বলে মন্তব্য করেছেন কোচ হোসে মরিনিও।

10/24/2026