২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

দেশের প্রয়োজনে যা দরকার, তাই করেছেন জিয়াউর রহমান : বাকৃবি উপাচার্য

Md. Ibrahim Mollahঢাকা

ময়মনসিংহ, ৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।

দেশের প্রয়োজনে যা দরকার, তাই করেছেন জিয়াউর রহমান : বাকৃবি উপাচার্য

ময়মনসিংহ, ৭ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেছেন, দেশের যখন যা প্রয়োজন হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটাই করেছেন।

একই পরিবারের তিনজন সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই।

আজ শনিবার দুপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। সঞ্চালনা করেন জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, গত ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। অথচ দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন।

তিনি আরও বলেন, সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার দায়িত্ব ছাত্রদের নিতে হবে।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ ও এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আলী রেজা ফারুক এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ।

এ ছাড়া বক্তব্য দেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিনসহ বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026