২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

আগামী ১ ডিসেম্বর দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরিদর্শনকারী দলে ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমানউল্লাহ আমান ও সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশস্থল পরিদর্শন শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সমাবেশের মঞ্চ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি সমাবেশে আসা লোকজন যাতে মঞ্চ থেকে দেওয়া বক্তব্য যথাযথভাবে শুনতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তার পাশাপাশি ঢাকা ও বিভিন্ন জেলা থেকে সমাবেশে আসা মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবেশস্থল ও সার্বিক আয়োজন পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশটি ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে। এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬(বাসস): মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অনুষ্ঠিত হবে।

11/27/2026