১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ব্যাংকিং

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায়: অর্থমন্ত্রী

liton patwariঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে থাকা জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায়: অর্থমন্ত্রী

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা সরে গিয়েছিলেন, তারাও আবার ফিরে আসছেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে। এ সময় বেসরকারি খাতকে সহায়তা করতে অর্থায়নের বিষয়ে আলোচনা হবে।

ব্যাংককে সোমবার সকাল থেকে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ নামে পরিচিত এ সম্মেলনে ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা অংশ নিয়েছেন।

সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় ৪৫০ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে আলোচনা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন চলবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমীর

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর গতকাল রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন।

7/4/2026

খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব

খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

6/11/2026

ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফেরাতে ব্যাপক সংস্কার কর্মসূচি ঘোষণা

ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফেরাতে ব্যাপক সংস্কার কর্মসূচি ঘোষণা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগ প্রবাহ সচল রাখতে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারকে সরকারের মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

6/11/2026

ব্যাংক খাতের দুর্নীতির সম্পদ জব্দ ও কর ছাড়ের দাবি

ব্যাংক খাতের দুর্নীতির সম্পদ জব্দ ও কর ছাড়ের দাবি

ব্যাংক খাতের সংকট কাটাতে লুটপাটে জড়িতদের সম্পদ জব্দ এবং তালিকাভুক্ত ব্যাংকের করহার কমানোর প্রস্তাব এসেছে।

5/20/2026

ডলার নিলামে ব্যাংকগুলো থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ডলার নিলামে ব্যাংকগুলো থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে, যা বৈদেশিক মুদ্রাবাজার পর্যবেক্ষণের নতুন ইঙ্গিত দেয়।

5/19/2026