১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ব্যাংকিং

খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে মধ্যস্থতা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে।

আজ জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবের কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, খেলাপি ঋণ নিষ্পত্তিতে মামলা দায়েরের আগে (প্রি স্যুট মেডিয়েশন) বা মামলা-পূর্ব মধ্যস্থতা ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে। এতে আদালতনির্ভর দীর্ঘ প্রক্রিয়া ও ব্যয় কমবে, ঋণসংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তি হবে এবং আদায় দক্ষতা বাড়বে।

অর্থ মন্ত্রী বলেন, ক্ষুদ্র ঋণ গ্রহণ ও বিতরণ সহজ করতে ই-লার্ন চালুর সুযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ বারো মাস মেয়াদে প্রদান করা যাবে। এতে ক্ষুদ্র ঋণপ্রাপ্তি সহজ হবে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে এবং গ্রাহকের সময় ও পরিচালন ব্যয় কমবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে থাকা জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যা চায়, নতুন সরকারও তা চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

10/12/2026

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমীর

বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ তিতুমীর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর গতকাল রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন।

7/4/2026

ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফেরাতে ব্যাপক সংস্কার কর্মসূচি ঘোষণা

ব্যাংক ও আর্থিক খাতে আস্থা ফেরাতে ব্যাপক সংস্কার কর্মসূচি ঘোষণা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগ প্রবাহ সচল রাখতে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা পুনরুদ্ধারকে সরকারের মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।

6/11/2026

ব্যাংক খাতের দুর্নীতির সম্পদ জব্দ ও কর ছাড়ের দাবি

ব্যাংক খাতের দুর্নীতির সম্পদ জব্দ ও কর ছাড়ের দাবি

ব্যাংক খাতের সংকট কাটাতে লুটপাটে জড়িতদের সম্পদ জব্দ এবং তালিকাভুক্ত ব্যাংকের করহার কমানোর প্রস্তাব এসেছে।

5/20/2026

ডলার নিলামে ব্যাংকগুলো থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

ডলার নিলামে ব্যাংকগুলো থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৫ মিলিয়ন ডলার কিনেছে, যা বৈদেশিক মুদ্রাবাজার পর্যবেক্ষণের নতুন ইঙ্গিত দেয়।

5/19/2026