২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
আইন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মন্ত্রীসহ ৭ আসামির অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেই সঙ্গে এই মামলার পলাতক আসামি মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি অপর ছয় আসামিকে আগামী ২২ নভেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

যে সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়া হয়েছে তারা হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, এই সাতজন আসামি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিতে গণশুনানির উদ্যোগ

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে সংঘটিত গুম-খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে জেলায় জেলায় গণশুনানি করে অপরাধীদের চিহ্নিতকরণের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা।

11/25/2026

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পলায়ন ও অসদাচরণের দায়ে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : অসদাচরণ, পলায়ন এবং দীর্ঘদিন অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

11/12/2026

পিডিবিএফের দুই সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের

পিডিবিএফের দুই সাবেক এমডিসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের দুই মামলা দায়ের

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সরকারি অর্থ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রায় ২৪ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিসাধনের অভিযোগে সংস্থাটির দুই সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

11/9/2026

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

11/9/2026

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে।

11/2/2026

শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩১ জানুয়ারি

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬(বাসস): ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের’ নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০২৭ সালের ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

10/29/2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায়...

10/20/2026

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

10/19/2026