২০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
আইন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায়...

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা কারাগারে

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আটঘরিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রতনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।

আজ মঙ্গলবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডস্থ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নারী ও পুরুষ সদস্য অবৈধ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গলির দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ আশপাশের লোকজন ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঘটনাস্থলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিয়েছে।

এঘটনায় মোহাম্মদপুর থানার এসআই ইয়ামিন সরকার বাদী হয়ে একই থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

10/19/2026

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের টাকা আত্মসাৎ : ইনু-মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের টাকা আত্মসাৎ : ইনু-মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বেতারের একটি উন্নয়ন প্রকল্পে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

10/18/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

আজ সোমবার সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

9/28/2026

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

আজ রোববার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠক সভাপতিত্ব করেন।

9/20/2026

আইন সবার জন্য সমান; উল্টো পথে গাড়ি, জরিমানা প্রসঙ্গে মন্ত্রী

আইন সবার জন্য সমান; উল্টো পথে গাড়ি, জরিমানা প্রসঙ্গে মন্ত্রী

উল্টো পথে গাড়ি চলার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তাঁর দাবি, ঘটনার সময় তিনি এপিএসের সঙ্গে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন এবং গাড়িচালকের ভুলটি তাঁর নির্দেশ, সম্মতি বা জ্ঞাতসারে ঘটেনি। তবে আইন অনুযায়ী চালকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থায় তাঁর কোনো আপত্তি নেই।

9/3/2026

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আজ সোমবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

8/24/2026

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

5/10/2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে।

5/4/2026