২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই : আজিজুল বারী হেলাল

Md. Ibrahim Mollahঢাকা

খুলনা, ৮ নভেম্বর, ২০২৬: পৃথিবীর ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল বা ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

গণহত্যাকারীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নেই : আজিজুল বারী হেলাল

খুলনা, ৮ নভেম্বর, ২০২৬: পৃথিবীর ইতিহাসে গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল বা ফ্যাসিবাদী শক্তির রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, যারা চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরও আর এ দেশের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। তাদের পরিণতি হবে কম্বোডিয়ার পল পট, জার্মানির হিটলার কিংবা ইতালির মুসোলিনির ফ্যাসিস্ট দলের মতোই ইতিহাসের আস্তাকুঁড়ে।

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইসমাইল হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

নতুন প্রজন্মের তরুণদের অভিনন্দন জানিয়ে আজিজুল বারী হেলাল বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বর একে অপরের পরিপূরক। একাত্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন নিয়ে জাতি রক্তক্ষয়ী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, স্বাধীনতা-পরবর্তী সময়ে একদলীয় বাকশাল কায়েম করে সেই স্বপ্নকে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর দেশি-বিদেশি ষড়যন্ত্রে তৎকালীন সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করার চক্রান্ত হয়েছিল। কিন্তু ৭ নভেম্বর এ দেশের দেশপ্রেমিক সিপাহি ও মুক্তিকামী জনতা রাজপথে নেমে এসে তাকে মুক্ত করে। এটি ছিল বিশ্বের ইতিহাসের অন্যতম সফল ও সংক্ষিপ্ততম বিপ্লব।

সিপাহি-জনতার সেই ঐতিহাসিক সংহতির মাধ্যমেই দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এই গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে।

বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক দর্শন তুলে ধরে ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম প্রধান অঙ্গীকার হলো আগামী পাঁচ বছরে দেশে ১ কোটি তরুণ-যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা। আমরা কেবল সনাতনী চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকব না।

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা এখন এক হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে উল্লেখ করে আজিজুল বারী হেলাল বলেন, পোশাক কারখানায় বিশৃঙ্খলা, চোরাগোপ্তা বোমা হামলা কিংবা সমাজে মাদক ছড়িয়ে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে কঠোর ভূমিকা পালন করতে হবে, কোনো প্রকার উদাসীনতা দেখালে জনগণ তাদেরও ষড়যন্ত্রের অংশীদার মনে করবে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ‘চাবুক’-এর মতো ভূমিকা রাখতে গড়ে তুলেছিলেন। তাই সমাজবিরোধী ও দেশবিরোধী প্রচারণার জবাব দিতে হবে মেধা, যুক্তি ও ইতিবাচক রাজনৈতিক আদর্শ দিয়ে।

আলোচনা সভায় খুলনা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026