২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এ দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক।

অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলেছে ৭ নভেম্বরের চেতনা : রুহুল কবির রিজভী

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এ দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এটি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক।

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর।’

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী ওলামা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশের স্বাধীনতাকে অন্য একটি দেশের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তখন যারা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি বলে প্রতিবাদ করেছিলেন তাদেরকে রক্ষীবাহিনী গঠন করে হত্যা করা হয়েছিল।

তিনি বলেন, ১৯৭৫ সালে ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে জনগণ ও সৈনিকরা রাস্তায় নেমে আসে। ৭ নভেম্বর ছিল সৈনিক-জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সমর্থনে নেতৃত্ব গ্রহণ করে দেশে রাজনৈতিক বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন। তার সময়ে অসংখ্য টেলিভিশন ও সংবাদপত্র চালু হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়।

রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমানের সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন উদ্যোগের ফলে অর্থনীতিতে সমৃদ্ধি আসে। কলকারখানার উৎপাদন আবার সচল হয়। এ সময়ে গ্রাম পুলিশ ও মহিলা পুলিশ ব্যবস্থা চালু হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানুষ একইভাবে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের আগে দেশে ১৭ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে। এ সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।

তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ রাজপথে নেমে নিজেদের রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটায়।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদসহ আন্দোলনে নিহতদের হত্যার বিচার দাবি করে তিনি বলেন, প্রতিটি হত্যার বিচার হতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি ৭ নভেম্বরের চেতনা নিয়ে এখনও নির্ভীক ও অতন্দ্রভাবে জেগে আছে। এই দেশকে কারও সেবাদাস হতে দেওয়া যাবে না।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অঙ্গীকার কখনো ভঙ্গ করেননি। প্রধানমন্ত্রী তারেক রহমানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে।

অনুষ্ঠানে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রুহুল কবির রিজভী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026