২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

চট্টগ্রাম, ৫ নভেম্বর, ২০২৬: ৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রহুল কবির রিজভী।

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

চট্টগ্রাম, ৫ নভেম্বর, ২০২৬: ৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রহুল কবির রিজভী।

তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের রাজনৈতিক অধিকার সঙ্কুচিত করা হয়েছিল। একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর আলমাস সিনেমার সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সাধারণ মানুষ ও সেনাবাহিনীর সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে রাজপথে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। ৭ নভেম্বরের মূল চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা।

তিনি বলেন, পরবর্তী সময়ে দেশে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই ছাত্র-জনতা ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পেছনেও এই চেতনা কাজ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিজের মতপ্রকাশ করতে পারবে এবং পছন্দের রাজনৈতিক দল করতে পারবে। রাজনৈতিক ভিন্নমতের কারণে কাউকে গুম, খুন কিংবা রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নেয়ার মতো পরিস্থিতি আর দেখতে চায় না জনগণ।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছেন। দরিদ্র, হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষমতায় আসার পরপরই এসব কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার যখন উৎপাদন ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে। প্রকৃত শ্রমিকদের অনেকেই আন্দোলন থেকে সরে এসেছেন। কিন্তু একটি মহল আন্দোলনকে উসকে দিয়ে শিল্পকারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত শেখ হাসিনার অনুসারীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন। সম্প্রতি গ্রেপ্তার হওয়া কয়েকজনের রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026