২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল।

সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল : ড. তিতুমীর

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল।

তিনি বলেন, ৭২ থেকে ৭৫ সালের সরকারের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না, যে কারণে রাষ্ট্রীয় সহিংসতা করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল।

আজ রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ‘চুয়াত্তরের দুর্ভিক্ষ : স্বাধীনতা-পরবর্তী অর্থনৈতিক সংকট’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, একটি রাষ্ট্র যেভাবে চালাতে হয়, ৭২ থেকে পঁচাত্তরের সরকার তার কোনো বৈশিষ্ট্যকেই রক্ষা করে চলেনি। তারা এমন একটি সরকার গঠন করেছিল, যার সাথে জনগণের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। এ কারণে নাগরিকদের নিষ্পেষণ করতে প্যারামিলিটারি গঠন করা হয়েছিল।

তিনি বলেন, ৭২ সালে বিশ্ববাজারে এক মেট্রিক টন চালের দাম ১৪৭ ডলার থাকলেও বাংলাদেশে এর মূল্য ছিল ৩১৬ ডলার। এতেই বোঝা যায়, বাজার নিয়ন্ত্রণ বা জবাবদিহির কোনো উপস্থিতি সেখানে ছিল না। শুধু অর্থনীতি নয়, সরকার পরিচালনার প্রায় সব জায়গাতেই তারা ব্যর্থ হয়েছিল।

তিনি আরও বলেন, রাষ্ট্র যেভাবে চলে, তার সাথে তৎকালীন শাসকদের কোনো সম্পৃক্ততা ছিল না। তারা জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করত না।

৭২ থেকে পঁচাত্তরের সময়ের সাথে শেখ হাসিনা সরকারের তুলনা করে ড. তিতুমীর বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারা মানুষের ওপর নিষ্পেষণ চালাতে পিছপা হতো না। জনগণের বৈধতা তাদের ছিল না। শেখ হাসিনার ২০০৯-২০২৪ সালের শাসনামলেও একই কায়দায় বিরোধী মত প্রকাশকারীদের নিষ্পেষণ করা হতো। মূলত শেখ হাসিনা সরকার ৭২ থেকে পঁচাত্তরের শাসনামলেরই একটি এক্সটেনশন ছিল।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, কেউ কেউ বলছে, ডিসেম্বরে তারা দেশে ফিরে আসতে চায়। আসলে এই দেশের মাটি, ঘাস, পানি ও মানুষের সাথে তাদের কখনোই কোনো সম্পর্ক ছিল না। তারা আর কখনো এই দেশে ফিরে আসতে পারবে না।

সেমিনারে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদ, পানাম ইনস্টিটিউটের ট্রেজারার আসিফ ইকবাল এবং অর্থনীতিবিদ ও গবেষক ড. নাহিয়ান বিন খালেদ।

লেখক ও গবেষক তুহিন খানের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, আইনজীবী, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026