ফেনী, ২২ নভেম্বর, ২০২৬: সারাদেশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
আজ রোববার বিকেলে ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের ট্রাংক রোড, কলেজ রোড, মিজান রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম রিয়াজ মজুমদার, নুরুল আলম সুফলসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা সারাদেশে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনার প্রতিবাদ জানান এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








