সাতক্ষীরা, ৬ নভেম্বর, ২০২৬ : সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী।
জেলা কৃষক দলের সদস্যসচিব রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় সাতক্ষীরা জেলা ওলামা দলের সদস্যসচিব সাইফুল্লাহ আল কাফি, সদর উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, ফিংড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী খান মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।








