২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ধর্ম

শাপলা চত্বরের ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে : ধর্মমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শাপলা চত্বরের ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে : ধর্মমন্ত্রী

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

আজ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে নবীজি (সা.)-এর মর্যাদা রক্ষা এবং তাঁর শানে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর নেতৃত্বে রাজধানীর ঐতিহাসিক শাপলা চত্বরে লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন।

কিন্তু সেই রাতে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও নবীপ্রেমিক মানুষের ওপর নারকীয় হামলা চালানো হয়। এতে বহু দ্বীনি ভাই শহীদ হন এবং অনেকে আহত ও নির্যাতনের শিকার হন।

ধর্ম বিষয়ক মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার ২০১৩ সালের শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞসহ সকল অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও সুন্নাহর গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ তাআলা তাঁকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। মহানবী (সা.)-এর আদর্শ, সুন্নাহ ও সুমহান চরিত্র অনুসরণ করাই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা।

আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও দ্বীনি মূল্যবোধের সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দুরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানীর আওতায় আনা হচ্ছে।

পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্ম বিষয়ক মন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন।

11/18/2026

ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

ঢাকা-১৩ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ববি হাজ্জাজ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আজ রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও আগারগাঁও এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

10/20/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ।

5/7/2026