২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

৭ নভেম্বরের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পেয়েছি : রুহুল কবির রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে।

৭ নভেম্বরের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান পেয়েছি : রুহুল কবির রিজভী

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে।

তিনি বলেন, কীভাবে অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠতে পারে, ৭ নভেম্বর তারই শিক্ষা দিয়েছে। ৭ নভেম্বর হচ্ছে জাগরণের দিন, আত্মসচেতনতা ফিরে পাওয়ার দিন, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের পরিণতি হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা। কিন্তু সেসময় মানুষের গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত করা হয়েছিল। সেই সময় বাংলাদেশে ২৫ থেকে ৩০ হাজার বিপ্লবীকে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক মতের মানুষদের রক্ষীবাহিনীর মাধ্যমে নির্যাতন ও হত্যা করেছিল মুজিব সরকার। ফলে দেশে দুর্ভিক্ষ, ক্ষুধা ও দারিদ্র্যের সৃষ্টি হয়েছে। মাছ ধরার জাল পরিধান করে মানুষ লজ্জা নিবারণ করেছিল সেসময়। মানুষ ভাতের বদলে, রুটির বদলে আমগাছের পাতা, কলাগাছের পাতা চিবিয়ে খেয়েছে।

ঐতিহাসিক ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, সেই দিন থেকে এ দেশে আবারও কথা বলার স্বাধীনতা পেল মানুষ। সাধারণ মানুষ ফিরে পেয়েছে নাগরিক স্বাধীনতা। নিঃশঙ্কচিত্তে রাজনৈতিক দল গঠন করা, রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। কেউ প্রকাশ্যে কিছু বললেও সে আক্রমণের শিকার হয় না, সে গ্রেফতার হয় না। এটাই জিয়াউর রহমানের অবদান। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সবচেয়ে বড় অর্জন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান পরবর্তী সময়ে উৎপাদন ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কৃষি উন্নয়নে খাল কেটেছেন। বিদেশে লক্ষ লক্ষ শ্রমিক পাঠিয়েছেন। এই যে গার্মেন্টসে লক্ষ লক্ষ মেয়েরা কাজ করছেন— এসবই জিয়াউর রহমানের অবদান।

রিজভী বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটে। কিন্তু পরবর্তী সময়ে আবারও শেখ হাসিনার শাসনামলে বিরোধী দলের ওপর দমন-পীড়ন, গুম, খুন ও ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। গত ১৬-১৭ বছরে ডামি ও মধ্যরাতের নির্বাচনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা পেয়েছে। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারেরও পতন হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ সহজ-সরল। কিন্তু যখন গর্জে ওঠে, তখন কালবৈশাখী ঝড়ের মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, প্রবল প্রবাহমান পদ্মার মতো গর্জে ওঠে। যখন গর্জে ওঠে, তখন বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের মতো গর্জে ওঠে। আর সেই গর্জনে শেখ হাসিনা কেন, তার মদদদাতারাও কিছু করতে পারবে না।

জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, শিল্পকলার সাবেক মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন প্রমুখ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026