১৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
আইন

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের টাকা আত্মসাৎ : ইনু-মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বেতারের একটি উন্নয়ন প্রকল্পে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের টাকা আত্মসাৎ : ইনু-মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ বেতারের একটি উন্নয়ন প্রকল্পে শেখ মুজিবুর রহমানের ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের নামে ৭ কোটি টাকা ব্যয় দেখিয়ে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও মোহাম্মদ হাছান মাহমুদসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা ও নারায়ণ চন্দ্র শীল, উপ-স্টেশন প্রকৌশলী মোহাম্মদ আবদুর রহমান, বাংলাদেশ বেতারের সাবেক সিনিয়র প্রকৌশলী মো. জাকির হোসেন, প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ এবং প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস।

দুদকের উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, ‘বাংলাদেশ বেতার শাহবাগ কমপ্লেক্স, আগারগাঁও ঢাকায় স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন (প্রথম পর্যায়)-দ্বিতীয় সংশোধিত’ প্রকল্পের অপরিহার্য অংশ না হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। এতে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে সরকারের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পক্ষে কাজী জাকির হাসান ও মলয় কুমার গাঙ্গুলী বাংলাদেশ বেতার, আগারগাঁও কেন্দ্রে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের আবেদন করেন।

এরপর ২০১৬ সালের ২১ এপ্রিল বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের এক সিদ্ধান্তে জাতীয় বেতার ভবনের অভ্যন্তরে শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রশাসনিক অনুমোদন ও নকশা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়। একই বছরের ১৯ মে তৎকালীন মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঞা এ বিষয়ে প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করে তথ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান।

এজাহার অনুযায়ী, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক সভায় প্রকল্পটির আওতায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের জন্য প্রকল্প সংশোধন করে স্টিয়ারিং কমিটির কাছে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালের ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় ম্যুরাল নির্মাণে সাত কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়।

একই বছরের ২৪ জানুয়ারি তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্পের আওতায় ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত হয়। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকল্প স্টিয়ারিং কমিটির সভায় ম্যুরাল স্থাপনের কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং এর ব্যয় প্রাক্কলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের এজাহারে আরও বলা হয়, ২০১৯ সালের ৭ মে ব্রোঞ্জ ম্যুরাল নির্মাণের দাপ্তরিক ব্যয় প্রাক্কলন করা হয় পাঁচ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকা। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রকল্প পরিচালক প্রবাল কান্তি দাস দরপত্র প্রক্রিয়ায় পাঁচ কোটি ৭৮ লাখ ৩৪ হাজার টাকায় কাজটির কার্যাদেশ দেন। ওই বছরের ৯ ডিসেম্বর তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ম্যুরালের নকশা অনুমোদন করা হয়।

এজাহারের তথ্য অনুযায়ী, কার্যাদেশ পাওয়া ঠিকাদার কাজ সম্পাদনের পর ২০২৪ সালের ১২ জুন পর্যন্ত ৯টি বিলের মাধ্যমে মোট ৬ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকা গ্রহণ করেন।

তবে দুদকের অনুসন্ধানকালে বাংলাদেশ বেতার, আগারগাঁও কেন্দ্র সরেজমিন পরিদর্শন করে শেখ মুজিবুর রহমানের ম্যুরালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রকল্পের অপরিহার্য অংশ না হওয়া সত্ত্বেও ম্যুরাল নির্মাণের কাজটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে ব্যয় বৃদ্ধি এবং অর্থ পরিশোধের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে সরকারের আর্থিক ক্ষতিসাধন করেছেন বলে অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয়েছে। তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি অনুষ্ঠিত

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিল শুনানি আজ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

10/19/2026

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

আজ সোমবার সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২২তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

9/28/2026

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

আজ রোববার রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মন্ত্রিপরিষদের বৈঠক সভাপতিত্ব করেন।

9/20/2026

আইন সবার জন্য সমান; উল্টো পথে গাড়ি, জরিমানা প্রসঙ্গে মন্ত্রী

আইন সবার জন্য সমান; উল্টো পথে গাড়ি, জরিমানা প্রসঙ্গে মন্ত্রী

উল্টো পথে গাড়ি চলার ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। তাঁর দাবি, ঘটনার সময় তিনি এপিএসের সঙ্গে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন এবং গাড়িচালকের ভুলটি তাঁর নির্দেশ, সম্মতি বা জ্ঞাতসারে ঘটেনি। তবে আইন অনুযায়ী চালকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থায় তাঁর কোনো আপত্তি নেই।

9/3/2026

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

আজ সোমবার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে আইনটির খসড়ায় অনুমোদন দেওয়া হয়।

8/24/2026

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

5/10/2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার অত্যন্ত কঠোর ও আইনানুগ অবস্থানে রয়েছে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সরকারের ওপর জনগণের পূর্ণ ম্যান্ডেট রয়েছে।

5/4/2026

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

4/28/2026