২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

ফ্যাসিস্টদের নৈরাজ্য-বিশৃঙ্খলার বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ : রুহুল কবির রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : ফ্যাসিস্টদের অমানবিক অপতৎপরতা ও দেশজুড়ে নৈরাজ্য-বিশৃঙ্খলার বিরুদ্ধে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এ দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না। যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

দেশজুড়ে পতিতদের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আজ বিকেলে রাজধানীর শাহবাগে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টরা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে আগুন দিচ্ছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আগুন জ্বালিয়ে তারা জনগণের সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা মনে করছে, এভাবে হত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, শেখ হাসিনা শিশু, স্কুলশিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রিকশাচালক ও শ্রমিকদের হত্যা করেছে। সেই হত্যাকারীকে ফিরিয়ে আনার জন্য পতিতরা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল সব সময় প্রস্তুত রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার সেই অঙ্গীকারের প্রতি বিরোধীদলীয় নেতাও সমর্থন জানিয়েছেন। বিশেষ করে যারা পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহসভাপতি ডা. লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল ইসলাম, মৎস্য দলের সাবেক সদস্যসচিব আব্দুর রহিম এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026