১ আগস্ট ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

উদ্বোধনী ম্যাচ উপলক্ষে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মেক্সিকো প্রেসিডেন্টের

BSSঢাকা

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকো সিটির সব স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচ উপলক্ষে স্কুল বন্ধ ও ঘরে বসে কাজের নির্দেশ মেক্সিকো প্রেসিডেন্টের

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস) : বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে মেক্সিকো সিটির সব স্কুলে ক্লাস স্থগিত করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে রাজধানী শহরের যানজট কমাতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ ডিক্রি জারি করেছেন।

এই নির্দেশনা অনুযায়ী, বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি- সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এবং সব স্তরের স্কুল-কলেজ বন্ধ থাকবে।

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মচারীদের জন্য দূর থেকে কাজ করার ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বেসরকারি খাতেও খুব একটা জরুরী নয় এমন কার্যক্রমের ক্ষেত্রে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

প্রেসিডেন্ট শিনবম বলেন, "এই ডিক্রির উদ্দেশ্য হলো যাতে বিশ্বকাপের দিন উদ্বোধনী অনুষ্ঠান কোনও যানজট বা সমস্যার সম্মুখীন না হয়।"

সরকারি কর্মকর্তারা জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো রাজধানীর বাসিন্দা এবং বিশ্বকাপ উপলক্ষে আগত পর্যটকদের জন্য সড়ক নিরাপত্তা ও যাতায়াত সুবিধা আরও উন্নত করা।

এই ব্যবস্থা শুধুমাত্র টুর্নামেন্টের উদ্বোধনী দিনের জন্য কার্যকর থাকবে। প্রথম ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক মেক্সিকো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

8/1/2026

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হার দিয়ে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল।

8/1/2026

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

নেতৃত্ব ছাড়লেন এডওয়ার্ডস; নতুন অধিনায়ক ডি লিড

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : হঠাৎ করেই নেদারল্যান্ডসের অধিনায়কের দায়িত্ব ছাড়লেন স্কট এডওয়ার্ডস। নেদারল্যান্ডসের নতুন অধিনায়ক হয়েছেন বাস ডি লিডে।

8/1/2026

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ ম্যাচ ড্র বা জিতলেই দীর্ঘ ২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নেবে ক্যারিবীয়রা।

8/1/2026

ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল মাদ্রিদ

ভিনিসিয়াসকে ছাড়তে রাজি রিয়াল মাদ্রিদ

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : নতুন চুক্তির বিষয়ে সমঝোতা না হলে ভিনিসিয়াস জুনিয়রকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। ভিনির চুক্তি নবায়নের জন্য দেওয়া সর্বশেষ প্রস্তাবও আর বাড়ানোর পরিকল্পনা নেই ক্লাবটির। ইএসপিএনকে এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

8/1/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন

ঢাকা, ১ আগস্ট ২০২৬ (বাসস) : পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

8/1/2026

নিউক্যাসলের কোচের পদ ছাড়লেন এডি হাও

নিউক্যাসলের কোচের পদ ছাড়লেন এডি হাও

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : সেন্ট জেমস পার্কে পাঁচ বছরের অধ্যায়ের সমাপ্তির পর বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে ফেরার জন্য নিউক্যাসল ইউনাইটেডের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন এডি হাও।

8/1/2026

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

এজেন্ট-সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা

ঢাকা, ১ আগস্ট, ২০২৬ (বাসস) : ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম একাধিকবার লঙ্ঘনের দায়ে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল শুনানির পর শুক্রবার চেলসিকে ১ কোটি পাউন্ড জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

8/1/2026