২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
পরিবহন

খুলনা বিআরটিএ ও বিআরটিসিতে দুদকের অভিযান

Md. Ibrahim Mollahঢাকা

খুলনা, ২৬ নভেম্বর, ২০২৬ : সরকারি অর্থায়নে পরিচালিত বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

খুলনা বিআরটিএ ও বিআরটিসিতে দুদকের অভিযান

খুলনা, ২৬ নভেম্বর, ২০২৬ : সরকারি অর্থায়নে পরিচালিত বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

শুধু তা-ই নয়, প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীর ভাতা পাওয়ার কথা থাকলেও ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় উল্টো তাদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এভাবে সরকারি প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে অর্থ আদায়ের অভিযোগের পর খুলনা বিআরটিসি ও বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়।

দুদকের উপ-সহকারী পরিচালক মহসিন আলী, শামীম রেজা ও হাসিবুর রহমান অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উপ-সহকারী পরিচালক মহসিন আলী বাসসকে জানান, বিআরটিসির চার মাসব্যাপী ড্রাইভিং ও বেসিক রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ আদায়ের অভিযোগ পায় দুদক।

অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্সের চূড়ান্ত পরীক্ষার সময় প্রত্যেক প্রশিক্ষণার্থীর কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি ব্যাচে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সরকারি নিয়ম অনুযায়ী, চার মাসের এ প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার কথা। প্রশিক্ষণার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়ার বিধান নেই। বরং প্রশিক্ষণ শুরুর ৩০ দিন পর প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা দেওয়ার কথা রয়েছে।

মহসিন আলী আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিআরটিএর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পান। কিন্তু সেই পরীক্ষার সময়ই অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

সরকারি নিয়মে বিনামূল্যের প্রশিক্ষণ এবং ভাতা দেওয়ার বিধান থাকার পরও কেন প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলো, তা খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

নীতিমালা ভেঙে পুরোনো উড়োজাহাজ ক্রয়ে জড়িতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : বিমানের নীতিমালায় পুরোনো উড়োজাহাজ ক্রয়ের সুযোগ না থাকা সত্ত্বেও ১৫ বছরের পুরোনো দুটি ড্যাশ-৮-এর লিজের মেয়াদ শেষে কিনে নেওয়ায় সঙ্গে জড়িতদের তালিকা জমার দেওয়ার নির্দেশ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি।

11/10/2026

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় : সংসদীয় কমিটি

সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় : সংসদীয় কমিটি

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে বিগত সরকারের সময়ে আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

11/8/2026

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে।

11/5/2026

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

11/5/2026

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

11/3/2026

নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি

নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

11/2/2026

বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটনের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি

বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটনের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি।

11/1/2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের

প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন বিমানের

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬: গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের নারিতা-ঢাকা ফ্লাইটে কারিগরি ত্রুটির ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

10/30/2026