১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
পরিবহন

বিশ্বকাপ ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠানের ওপর ড্রোন উড়ানো নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

BSSঢাকা

ঢাকা, ৩০ মে ২০২৬ (বাসস) : আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে এমন স্টেডিয়ামগুলোর ওপর এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ফ্যান ইভেন্টগুলোর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।

ফেডারেল এভিয়েশন এডমিনিষ্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, ম্যাচের দিনগুলোতে বিশেষ অনুমতি ছাড়া ড্রোনসহ কোনো ধরনের উড়োজাহাজ স্টেডিয়ামের তিন নটিক্যাল মাইল (প্রায় ৫.৬ কিলোমিটার) ব্যাসার্ধের মধ্যে এবং ভূমি থেকে ৩,০০০ ফুট (প্রায় ৯০০ মিটার) উচ্চতা পর্যন্ত উড়তে পারবে না।

আয়োজক শহরগুলোর স্টেডিয়াম ও অন্যান্য স্থানে অনুষ্ঠিত ফ্যান ইভেন্টগুলোর জন্যও আলাদা নিষেধাজ্ঞা থাকবে। এসব স্থানের চারপাশে এক নটিক্যাল মাইল (প্রায় ১.৮৫ কিলোমিটার) ব্যাসার্ধ এবং ভূমি থেকে ১,০০০ ফুট উচ্চতা পর্যন্ত 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছে।

এফএএর প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা যখন স্টেডিয়াম ও ফ্যান ইভেন্টগুলোতে জড়ো হবেন, তখন আকাশসীমা সুরক্ষিত রাখতে এফএএ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, যার মধ্যে আরও কঠোর ড্রোন-নিয়ন্ত্রণ কার্যক্রমও রয়েছে।"

বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ১ লাখ ডলার জরিমানা, সরঞ্জাম জব্দ এবং ফেডারেল পর্যায়ে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হতে পারে। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিশ্চিত করেছে যে তারা নিরাপদ আকাশসীমা নিশ্চিত করতে এ কার্যক্রমে অংশ নেবে।

এফবিআইয়ের আটলান্টা কার্যালয়ের কর্মকর্তা এ্যারন হোপ এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো সবাইকে জানিয়ে দেওয়া যে এটি একটি ড্রোন-মুক্ত এলাকা।"

তিনি আরও বলে, "প্রয়োজনে কোনো ড্রোন আটকানোর প্রযুক্তি আমাদের রয়েছে। ড্রোন শনাক্ত করা এবং এর পরিচালনাকারীকে খুঁজে বের করার সক্ষমতাও আমাদের আছে এবং প্রয়োজন হলে আমরা তা ব্যবহার করব।"

এফএএ জানিয়েছে, ডিটার নামের একটি নতুন নজরদারি ও প্রয়োগ ব্যবস্থা বিশ্বকাপে ব্যবহার করা হবে। এই প্রযুক্তি দ্রুত ড্রোন-সংক্রান্ত নিয়মভঙ্গ শনাক্ত করতে সক্ষম এবং এর মাধ্যমে আরও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

10/8/2026

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

9/24/2026

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

আজ বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের একনেকের তৃতীয় সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

9/16/2026

ঢাকায় নতুন মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন

ঢাকায় নতুন মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন

রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে নতুন মেট্রো রেল লাইন। প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন।

9/14/2026

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার।’

9/9/2026

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাতটি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

8/29/2026

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

8/22/2026

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

8/2/2026