১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
চাকরি

সাংবাদিকদের জীবিকার নিশ্চয়তায় ওয়েজ বোর্ড নিয়ে দ্রুত কাজ করবে সরকার : ডা. জাহেদ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সাংবাদিকদের চাকরি ও জীবিকা নিশ্চিত করতে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, 'সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিশ্চয়তা দিতে না পারলে ভালো সাংবাদিকতা পাওয়া যাবে না। এ বিষয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে।'

আজ সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে সংবাদকর্মীদের জীবনযাত্রার ব্যয়ভার, চাকরির অনিশ্চয়তা এবং অষ্টম ও নবম ওয়েজ বোর্ডের জটিলতার বিষয়টি সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, 'সাংবাদিকদের যদি আমরা তাদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চিত করতে না পারি, তবে বেটার জার্নালিজম বা ভালো সাংবাদিকতা পাওয়া সম্ভব নয়। আমরা এ বিষয়ে নীতিগতভাবে সম্পূর্ণ একমত এবং নিশ্চিত করছি যে, এ ব্যাপারে সরকার খুব দ্রুত কাজ করবে।'

সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিষয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'অবশ্যই বাস্তবায়ন..., আমি আপনার সঙ্গে দ্বিমত করছি না।'

সরকারি কর্মচারীদের পে-স্কেল ও মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে অস্বাভাবিক মূল্যস্ফীতির ঝুঁকি নেই। তিনি বলেন, দীর্ঘদিন নতুন পে-স্কেল না হলেও ইনক্রিমেন্ট পেতে পেতে অনেক কর্মকর্তা-কর্মচারীর বেতন ইতোমধ্যে প্রস্তাবিত স্কেলের কাছাকাছি পৌঁছে গেছে। ফলে, ঢালাওভাবে বাজারে টাকা বেড়ে মূল্যস্ফীতি দ্বিগুণ হওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা সঠিক নয়।

একই সাথে তিনি জানান, মূল্যস্ফীতির চাপ সামলাতে এ বছরের শেষ নাগাদ দেশের ৪১ লাখ পরিবারের হাতে 'ফ্যামিলি কার্ড' পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে ২ কোটি প্রান্তিক মানুষ সরাসরি সুফল পাবেন।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে : শ্রমমন্ত্রী

সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে : শ্রমমন্ত্রী

সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বর্তমান সরকার দেশের বেকার ও পিছিয়ে পড়া যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

9/3/2026

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।

7/30/2026

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

7/20/2026

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।’

7/8/2026

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

6/11/2026

প্রান্তিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার

প্রান্তিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার

জাতীয় সংসদ, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রা শুধু শহরকেন্দ্রিক না রেখে গ্রামীণ, প্রান্তিক জনগোষ্ঠী ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ এবং লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

6/11/2026

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

6/11/2026

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৬৭ কোটির বাজেট প্রস্তাব

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৬৭ কোটির বাজেট প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৬৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ মন্ত্রণালয়ে ৭৭ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

6/11/2026