১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
চাকরি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৪৬৭ কোটির বাজেট প্রস্তাব

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪৬৭ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ মন্ত্রণালয়ে ৭৭ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

আজ জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ও উন্নয়নসহ মোট বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয় ২৩৬ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ২৩১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, শ্রমিকের অধিকার সংরক্ষণ, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণ, ট্রেড ইউনিয়ন নিবন্ধন, শিল্প সম্পর্ক উন্নয়ন, শ্রম বিরোধ নিষ্পত্তি এবং নিম্নতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন কার্যক্রম জোরদার করা হবে।

এছাড়া বাজেট প্রস্তাবে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সেবা প্রদান, নারী শ্রমিকের অধিকার সুরক্ষা এবং শিশুশ্রম নিরসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠানে শ্রমমান (কমপ্লায়েন্স) নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে।

বাজেটে কর্মজীবী শ্রমিকদের প্রশিক্ষণ ও শ্রম বিষয়ক গবেষণা কার্যক্রমও গুরুত্ব পেয়েছে।

নতুন অর্থবছরের উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' চালু করা। পাশাপাশি কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হবে।

ন্যায্য মজুরি নিশ্চিত করতে সেক্টরভিত্তিক মজুরি বোর্ড গঠন এবং শ্রম বিধিমালা, ২০১৫ (সংশোধিত ২০২২) আরও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলা কার্যালয় স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

মানবসম্পদ উন্নয়নে মিরপুর-ইউসেপ শ্রম ও কর্মসংস্থান ইনস্টিটিউট স্থাপন এবং 'বাংলাদেশ শোভন কাজের অগ্রগতি' প্রকল্প গ্রহণ করা হয়েছে। পাশাপাশি কর্মস্থলে দুর্ঘটনাজনিত সুরক্ষা স্কিমের একটি পাইলট প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে : শ্রমমন্ত্রী

সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে : শ্রমমন্ত্রী

সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : বর্তমান সরকার দেশের বেকার ও পিছিয়ে পড়া যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

9/3/2026

সাংবাদিকদের জীবিকার নিশ্চয়তায় ওয়েজ বোর্ড নিয়ে দ্রুত কাজ করবে সরকার : ডা. জাহেদ

সাংবাদিকদের জীবিকার নিশ্চয়তায় ওয়েজ বোর্ড নিয়ে দ্রুত কাজ করবে সরকার : ডা. জাহেদ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সাংবাদিকদের চাকরি ও জীবিকা নিশ্চিত করতে নতুন ওয়েজ বোর্ড নিয়ে সরকার দ্রুত কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

9/1/2026

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন।

7/30/2026

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

7/20/2026

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।’

7/8/2026

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

6/11/2026

প্রান্তিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার

প্রান্তিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার

জাতীয় সংসদ, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশের সামগ্রিক উন্নয়ন যাত্রা শুধু শহরকেন্দ্রিক না রেখে গ্রামীণ, প্রান্তিক জনগোষ্ঠী ও অপ্রাতিষ্ঠানিক খাতের মানুষের সামাজিক নিরাপত্তা, নিরাপদ কর্মপরিবেশ এবং লক্ষ্যভিত্তিক কর্মসংস্থান নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

6/11/2026

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

6/11/2026