৩০ জুলাই ২০২৬
ঢাকা: ...
পরিবহন

ইলেকট্রিক গাড়ি উৎপাদনে শুল্ক-কর ছাড়, সুবিধা থাকবে ২০৩১ সাল পর্যন্ত

BSSঢাকা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি (ইভি) উৎপাদন শিল্পে বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের শুল্ক-কর ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে ই-বাইক, ইলেকট্রিক বাস, ট্রাক ও চার্জিং অবকাঠামোর বিকাশে বিভিন্ন কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং এর যন্ত্রাংশ স্থানীয়ভাবে তৈরির লক্ষ্যে নতুন করে শুল্ক-কর রেয়াতি সুবিধা দেওয়া হবে।

বাজেট প্রস্তাব অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান চার চাকা ও তিন চাকার বিদ্যুৎচালিত যানবাহনের বডি তৈরি, ওয়েল্ডিং, পেইন্টিং ও অ্যাসেম্বলিংয়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উচ্চ মূল্য সংযোজন করবে, তারা উপকরণ ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে ৩ শতাংশ আমদানি শুল্ক ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর থেকে অব্যাহতি পাবে।

অন্যদিকে যেসব প্রতিষ্ঠান পার্টস সংযোজন ও পেইন্টিংয়ের মাধ্যমে তুলনামূলক কম মূল্য সংযোজন করবে, তাদের জন্য ১৫ শতাংশ আমদানি শুল্ক বহাল রেখে অন্যান্য সব শুল্ক-কর মওকুফের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয়ভাবে ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। এসব শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম ভ্যাট ছাড়া অন্য সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

প্রস্তাবিত বাজেট বক্তব্যে বলা হয়েছে, ইলেকট্রিক গাড়ি উৎপাদন শিল্পের জন্য প্রস্তাবিত এসব রেয়াতি সুবিধা ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এ ছাড়া দেশীয় ই-বাইক উৎপাদন ও সংযোজন শিল্পে বিনিয়োগ বাড়াতে স্থানীয়ভাবে যন্ত্রাংশ উৎপাদনকারী ভেন্ডর প্রতিষ্ঠানগুলোকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার সম্প্রসারণে ইলেকট্রিক বাস, ট্রাক ও চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে করের হার ৫ শতাংশ থেকে সম্পূর্ণ প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

7/1/2026

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

6/24/2026

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেছেন।

6/24/2026

চীনে দালিয়ানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

চীনে দালিয়ানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে আজ চীনে পৌঁছেছেন।

6/22/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

6/22/2026

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছানোর পর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

6/21/2026

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন৷ দু’দিনের এ সফরে তাঁর সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ।

6/21/2026

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

6/15/2026