২০ জুলাই ২০২৬
ঢাকা: ...
ফ্যাক্ট চেক
রায়: মিথ্যা

দাবি

এআই-জেনারেটেড ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে মিথ্যা বক্তব্য

দাবির উৎস

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও

তথ্য যাচাইকারী সংস্থা

BanglaFact

এআই-জেনারেটেড ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে মিথ্যা বক্তব্য শনাক্ত: বাংলা ফ্যাক্ট

BSSঢাকা

ঢাকা, ৫ মার্চ ২০২৬ (বাসস) - প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট একটি বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করেছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে এআই-জেনারেটেড বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

এআই-জেনারেটেড ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে মিথ্যা বক্তব্য শনাক্ত: বাংলা ফ্যাক্ট

ঢাকা, ৫ মার্চ ২০২৬ (বাসস) - প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট একটি বিভ্রান্তিমূলক প্রচারণা শনাক্ত করেছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে এআই-জেনারেটেড বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি ও প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বাংলা ফ্যাক্টের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "দেশের এই ক্রান্তিকালে দেশকে পুনর্গঠনে শেখ হাসিনার আবার প্রয়োজন।" তবে বাংলা ফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কখনোই এমন মন্তব্য করেননি। প্রচারিত ভিডিওতে থাকা বক্তব্যটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো বলছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে, বিশেষ করে কিছু ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে। এ ধরনের ভুল তথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং ২০২৪ সালের আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টাও শনাক্ত করা হয়েছে। বাংলা ফ্যাক্ট নিয়মিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে, সঠিক তথ্য উপস্থাপন করে এবং মিডিয়া ও সাংবাদিকতা নিয়ে গবেষণা পরিচালনা করে। বাংলাদেশি এই ফ্যাক্ট-চেকিং সংস্থাটি ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত মিথ্যা তথ্য শনাক্ত করেছে এবং গুজব, ফেক নিউজ ও ভুল তথ্য প্রতিরোধে কাজ করে জনগণকে সঠিক তথ্য প্রদানে ভূমিকা রাখছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading