দিনাজপুর, ২ নভেম্বর, ২০২৬ : জেলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা ইউনিটের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি অ্যাড. মো. আব্দুল হালিম।
এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সরকারি আইনজীবী-জিপি অ্যাড. মোল্লা মো. সাখাওয়াত হোসেন, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মো. খয়রাত আলী, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী, অ্যাড. মো. আইনুল হক, অ্যাড.মো. মাহফুজ আলী প্রমুখ।
সভা শেষে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।






