১ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে মতপার্থক্য সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘গণভোটের রায় মানতে হবে, এটা বিএনপি অস্বীকার করেনি। জুলাই সনদ বাস্তবায়নও আমরা অস্বীকার করছি না। তবে এর মধ্যে কিছু নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রয়েছে। শুধু বিএনপির নয়, আরও অনেক দলেরও আছে। সেগুলোর নিষ্পত্তি করা দরকার। গণতান্ত্রিক পরিবেশে প্রতিটি সমস্যার সমাধান সংসদে, আলোচনার টেবিলে হবে, লং মার্চ করে নয়।’

আজ রোববার (১ নভেম্বর) ঢাকা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা বলছেন, সাত দফা দাবি মেনে নিতে হবে, না হলে এক দফায় ফিরে যাব। কাকে ভয় দেখাচ্ছেন? বিএনপি ১৭ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করেছে। কত নিপীড়ন, অত্যাচার সহ্য করেছে, কত নেতাকর্মী হাত-পা হারিয়েছেন, পুলিশের শটগানের গুলিতে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এত ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজকের অবস্থানে এসেছে। রাজপথ কি আপনাদের মৌরসি পাট্টা করে দেওয়া হয়েছে যে, আন্দোলনের মাঠ আপনাদের দখলে থাকবে আর আমরা ঘরে বসে থাকব?’

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে গণতন্ত্রায়নের জন্য জুলাই সনদে উল্লিখিত বিষয়গুলো বাস্তবায়ন করা সম্ভব। সব দল একত্র হয়ে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। একটি জাতির আত্মজীবনী হচ্ছে তার সংবিধান। সময়ের সঙ্গে একটি জাতির বয়স বাড়ে, সংবিধানেও সংশোধনী আসে। বিভিন্ন সংশোধনীর মধ্য দিয়ে একটি জাতির ইতিহাস সংবিধানে লিপিবদ্ধ থাকে। কিন্তু আপনারা সংস্কারের কথা বলে কী বোঝাতে চাচ্ছেন, তা ব্যাখ্যা করুন।

রিজভী বলেন, সে সময় আইনজীবীরা আদালতে রিমান্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে কখনো কখনো তারা স্বস্তি পেতেন। ‘বাইরে যখন অন্ধকার, কারফিউ এবং কালো আইনের প্রতাপ ছিল, তখন আদালত প্রাঙ্গণে আইনজীবীদের কারণে কিছুটা আশ্রয় পেতাম। সেই ভূমিকা ভুলে যাওয়ার নয়।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচার প্রক্রিয়ায়ও ন্যায়বিচার ব্যাহত হয়েছিল। আইনজীবীদের যুক্তি ও নথিপত্র উপেক্ষা করে তাকে সাজা দেওয়া হয়েছিল। কারাগারে থাকাকালে খালেদা জিয়ার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচির প্রসঙ্গ তুলে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সরকার সামাজিক সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে। ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির ও গির্জার ধর্মীয় দায়িত্ব পালনকারীদের জন্য ভাতার উদ্যোগও সামাজিক সুরক্ষার অংশ বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এসব উদ্যোগকে উপেক্ষা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। বিভিন্ন স্থানে গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন বলে দাবি করেন রিজভী।

তিনি আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নাগরিক স্বাধীনতা রক্ষায় কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ মিয়া আলম। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব নিহার হোসেন ফারুক। এছাড়া অনুষ্ঠানে সহস্রাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতার নেপথ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের নামে সংগঠিত সহিংসতায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি উসকানি ও নাশকতায় জড়িত রয়েছে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ শ্রমিকদের এই যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে সরকারি দায়িত্বশীল মহল থেকেও জানানো হয়েছে।

11/1/2026

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

10/31/2026

সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক সচিব ও রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন ।

10/31/2026

গণদুর্ভোগ সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করুন : প্রিন্স

গণদুর্ভোগ সৃষ্টি না করে সরকারকে সহযোগিতা করুন : প্রিন্স

ময়মনসিংহ, ৩০ অক্টোবর, ২০২৬: গণবিক্ষোভ বা লংমার্চের নামে গণদুর্ভোগ সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা অনুযায়ী গঠনমূলক বিকল্প প্রস্তাব দিয়ে দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

10/30/2026

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও, ৩০ অক্টোবর, ২০২৬ : নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ছিল জয়-পরাজয়ের হিসাব। তবে ভোটের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে সৌহার্দ্যের বার্তা দিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে তিনি পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত কর...

10/30/2026

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও, ২৯ অক্টোবর, ২০২৬ : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

10/29/2026

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সন্তোষজনক : রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সন্তোষজনক : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেন্দ্র দখল, ভোট জালিয়াতি ও সংঘর্ষের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

10/29/2026

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

সাতক্ষীরা, ২৯ অক্টোবর ২০২৬: জেলায় আজ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

10/29/2026