২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।

২০২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর এ দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই। দেশের মানুষও তাদেরকে স্বীকৃতি দেবে না।

মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইতিহাস সাক্ষী যে জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো দেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে এবং তারাও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

মন্ত্রী বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে- কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন বা হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছে। পলাতক শক্তি দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দেশের জনগণ কখনোই তাদের এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের পূর্বের সকল অপচেষ্টা ভণ্ডুল করে দিয়েছে। ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস বা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সকল নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে।

গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।

তিনি বলেন, বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন, বরং একটি মহল এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করছে এবং পেছনের ইন্ধনদাতাদের খতিয়ে দেখা হচ্ছে।

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এনসিপি’র কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনার পরিকল্পনা রয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে রক্ত দেবে বিএনপি : সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা, ২৮ নভেম্বর, ২০২৬ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরায় বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।

11/28/2026

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

বিজয় দিবস কর্মসূচির উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শনে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ আয়োজনের প্রস্তুতি দেখতে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি দল।

11/28/2026

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে : সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর, ২৮ নভেম্বর, ২০২৬: নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায়।

11/28/2026

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাট, ২৭ নভেম্বর, ২০২৬: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন এর উদ্যোগে আজ বিক্ষোভ মিছিল হয়েছে।

11/27/2026

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

ঝিনাইদহ, ২৭ নভেম্বর, ২০২৬: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীসহ বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

11/27/2026

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পটুয়াখালী, ২৭ নভেম্বর ২০২৬: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

11/27/2026

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টাকালে আটক ২০

চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬: নগরীতে জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

11/27/2026

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগ এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল।

11/27/2026