২৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Md. Ibrahim Mollahঢাকা

বরিশাল, ২৭ অক্টোবর, ২০২৬: জেলায় বর্ণাঢ্য আয়োজনে আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল, ২৭ অক্টোবর, ২০২৬: জেলায় বর্ণাঢ্য আয়োজনে আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় পৃথক সমাবেশ ও র‌্যালি করেছে বরিশাল মহানগর ও জেলা যুবদল।

দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে মহানগর যুবদল। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‌্যালি করে জেলা যুবদল। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নগরীর সদর রোডে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

র‌্যালিতে অংশ নেন, বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিনুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি এইচএম তসলিম উদ্দিন, মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসান মামুনসহ জেলা ও মহানগর যুবদলের নেতরা।

এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলকে সুশৃংখলভাবে সাজিয়েছেন দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশেই যুবদল একটি জনবান্ধব দলে পরিণত হয়েছে। সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।

10/27/2026

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে।

10/26/2026

মরিয়ম বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

মরিয়ম বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সংগীতশিল্পী জামাল উদ্দিন নাসিরের মমতাময়ী মা মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

10/26/2026

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল উদযাপন করা হবে।

10/26/2026

জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

জাতীয় সংসদে শূন্য ঘোষিত মহিলা আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদে শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এলিজা জামান।

10/26/2026

৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী

৭ নভেম্বরের চেতনা অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ভবিষ্যতে যেকোনো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে। এটা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।

10/26/2026

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ৭ দিন ব্যাপী কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র ৭ দিন ব্যাপী কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৭ দিন ব্যাপী (৫-১১ নভেম্বর পর্যন্ত) কর্মসূচি। আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বেলা ১২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং বিএনপ...

10/26/2026

আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

10/25/2026