৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৭ দিন ব্যাপী (৫-১১ নভেম্বর পর্যন্ত) কর্মসূচি।
আজ ২৬ অক্টোবর ২০২৬, সোমবার বেলা ১২ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদক ও আহবায়ক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মসূচি ঃ
১। ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঐদিন সকাল ৬ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মাননীয় চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
৩। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ০৭ নভেম্বর ২০২৬, শনিবার বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হবে। ঐদিনই সারাদেশে জেলা ও মহানগরীতে বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালী এবং ৮ নভেম্বর সারাদেশের থানা/উপজেলা পর্যায়ে র্যালী অনুষ্ঠিত হবে।
৪। এছাড়াও দিবসটি উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন স্ব-স্ব উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
(ক) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার বেলা ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
(খ) যুবদল : ১০ নভেম্বর, আলোচনা সভা।
(গ) শ্রমিক দল : ৫ নভেম্বর-আলোচনা সভা।
(ঘ) ছাত্রদল : ৭ নভেম্বর সকাল ১১ টায় ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রদলে আলোকচিত্র প্রদর্শনী এবং ৮ নভেম্বর আলোচনা সভা।
(ঙ) ওলামা দল : এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
(ছ) কৃষকদল : ৯ নভেম্বর, সকাল ১১ টায় আলোচনা সভা।
(জ) জাসাস : ৯ নভেম্বর, বেলা ৩ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যৌথসভায় গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারাদেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি