১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলকারাজের বিদায়ে এক নম্বরে থেকে বছর শেষ করলেন জভেরেভ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : পুরুষ টেনিসে বছর শেষের নতুন বিশ্বসেরা নিশ্চিত হয়েছে। সাংহাইয়ে সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে কার্লোস আলকারাজ হেরে যাওয়ায় বছরের শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেছেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ।

আলকারাজের বিদায়ে এক নম্বরে থেকে বছর শেষ করলেন জভেরেভ

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : পুরুষ টেনিসে বছর শেষের নতুন বিশ্বসেরা নিশ্চিত হয়েছে। সাংহাইয়ে সোমবার তৃতীয় রাউন্ডের ম্যাচে কার্লোস আলকারাজ হেরে যাওয়ায় বছরের শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করেছেন জার্মানির আলেকজান্ডার জভেরেভ।

২৯ বছর বয়সী বর্তমান বিশ্বের দুই নম্বর খেলোয়াড়ের ক্যারিয়ারে এই প্রথম বছরের শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার কৃতিত্ব যোগ হতে যাচ্ছে। জুনে ফ্রেঞ্চ ওপেন এবং সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের পর দুর্দান্ত একটি মৌসুমের মুকুট হবে এই অর্জন।

ফ্রেঞ্চ ওপেন ছিল তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

এটিপি ট্যুরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জভেরেভ বলেন, “প্যারিস ও নিউইয়র্কে শিরোপা জেতার পর আমার জন্য এটি অসাধারণ একটি মৌসুম ছিল। বছর শেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকব- এটি সত্যিই স্বপ্ন পূরণের মতো।”

তিনি আরও বলেন, “এই লক্ষ্য অর্জনে অনেক পরিশ্রম ও প্রচেষ্টা ব্যয় করতে হয়েছে, বিশেষ করে গোড়ালির চোট কাটিয়ে ফেরার পর।”

২০২২ সালে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দেওয়া গোড়ালির গুরুতর চোটে পড়েছিলেন জভেরেভ।

জার্মানির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে বছরের শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। এবারই প্রথমবারের মত বছর শেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা খেলোয়াড়কে ট্রফি দিয়ে সম্মাননা জানানো হবে। আগামী মাসে এই ট্রফি হাতে নেয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হওয়ার কৃতিত্বও গড়বেন জার্মান এই তারকা। জার্মানির অ্যাঞ্জেলিক কারবার ও স্টেফি গ্রাফ- দুজনই নারী টেনিসে বছরের শেষে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অর্জন করেছিলেন।

জভেরেভের এই সাফল্য এসেছে এমন এক বছরে, যখন এর আগে শীর্ষস্থান দখলে রাখা দুই খেলোয়াড়- ইতালির ইয়ানিক সিনার ও স্পেনের আলকারাজ চোটের কারণে কয়েক মাস প্রতিযোগিতার বাইরে ছিলেন।

বর্তমানে বিশ্বের এক নম্বর খেলোয়াড় সিনার উইম্বলডনের পর আর কোনো প্রতিযোগিতায় খেলেননি। সেখানে ফাইনালে তিনি জভেরেভকে হারিয়ে শিরোপা জিতেছিলেন। গত সপ্তাহে হাঁটুর চোটের কারণে সিনার ঘোষণা দেন, চলতি মৌসুমে আর খেলবেন না।

অন্যদিকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় আলকারাজ এপ্রিল থেকে ইউএস ওপেন পর্যন্ত কবজির চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন।

ছয় ফুট ছয় ইঞ্চি উচ্চতার জভেরেভ ছোটবেলা থেকেই শীর্ষ পর্যায়ের খেলোয়াড় হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন। তাঁর পরিবারও টেনিসের সঙ্গে জড়িত, সাবেক সোভিয়েত ইউনিয়নে তাঁর মা-বাবা দুজনই শীর্ষ পর্যায়ে এই খেলাটি খেলেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026