১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জেভরেভ ও আলকারাজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জেভরেভ ও আলকারাজ

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : ইউএস ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জেভরেভ ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন ২১তম বাছাই ইতালির লুসিয়ানো দারদেরিকে।

কোয়ার্টার ফাইনালে উঠে অনন্য এক নজির গড়েছেন ২০২০ সালের ইউএস ওপেনের রানার্সআপ জেভরেভ। একমাত্র পুরুষ খেলোয়াড় হিসেবে চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের সবকটিতেই কোয়ার্টার ফাইনালে উঠলেন এই জার্মান তারকা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল, ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন ও উইম্বলডনের ফাইনাল খেলেন জেভরেভ।

ম্যাচ শেষে জেভরেভ বলেন, 'নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমি খুবই খুশি। আমার মনে হয়, পুরো ম্যাচেই আমার খেলার মান ভালো ছিল। এখন আমরা লক্ষ্য পরের ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া।'

শেষ আটে অবাছাই নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডশুল্পের মুখোমুখি হবেন জেভরেভ।

এদিকে, পঞ্চমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন আলকারাজ। শেষ ষোলোতে ২০তম বাছাই যুক্তরাষ্ট্রের টমি পলকে ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন স্পেনের এই তারকা।

ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়ে আলকারাজ বলেন, 'ইউএস ওপেনে আমার পারফরমেন্স সবসময়ই ভালো হয়। এবারও ভালো হচ্ছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছি। ২০২১ সালে ইউএস ওপেনে অভিষেকের পর ছয় আসরের মধ্যে পাঁচবারই শেষ আটে খেলেছি। আশা করছি, এই পারফরমেন্সের ধারাবাহিকতা আরও বহু দূর টেনে নিতে পারবো।'

শেষ আটে আলকারাজের প্রতিপক্ষ অষ্টম বাছাই যুক্তরাষ্ট্রের বেন শেলটন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026