তরুণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বুধবার (১৭ মে) এক শোকবার্তায় জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, কারিনা কায়সার ছিলেন একজন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল শিল্পী। নিজস্ব স্বকীয়তা এবং প্রতিভার মাধ্যমে তিনি খুব অল্প সময়েই সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার এই চলে যাওয়া দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। সমাজ ও মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তার যে সৃজনশীল প্রয়াস ছিল, তা ভক্ত-অনুরাগীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় বলা হয়, জিয়াউর রহমান ফাউন্ডেশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।
শোকান্তে
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার
নির্বাহী পরিচালক
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

