১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

অভ্যুত্থানে আহতদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

ZRF Deskঢাকা

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৃথকভাবে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অভ্যুত্থানে আহতদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইফতার বিতরণ

এবারের রমজানে ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। সংগঠনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেডআরএফ। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন যোদ্ধাদের সম্মানে জেডআরএফ’র উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পৃথকভাবে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জুলাই অভ্যুত্থানে আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১২০ জনের হাতে ইফতার সামগ্রী ও জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষে প্রত্যেকের নামে একটি শুভেচ্ছা চিঠি পৌঁছে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম উপহার সামগ্রী তুলে দেন।
আহত যোদ্ধাদের উদ্দেশ্যে তারেক রহমান তার চিঠিতে বলেন,‘সম্মানিত সংগ্রামী বীর, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় আপনাকে জানাই আমার অন্তরের গভীরতম অনুভূতি। এই পবিত্র রমজানের সময়, যখন আমরা সংযম ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি, তখন আপনার অসীম সাহস ও আত্মত্যাগ আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। আপনার শারীরিক ও মানসিক যন্ত্রণা আমাদের ব্যথিত করে, কিন্তু একই সঙ্গে আপনার অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়। জাতির জন্য আপনার ত্যাগ ও সাহসিকতা আমাদের গর্বের বিষয়। আপনি যে কষ্ট সহ্য করেছেন, তার প্রতিদান আমরা কখনোই সম্পূর্ণভাবে দিতে পারব না, তবে আপনার পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই সামান্য ইফতার আমাদের ভালোবাসার স্পর্শ, আমাদের শ্রদ্ধার নিদর্শন, আমাদের অঙ্গীকারের প্রতীক- আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব। আমরা জানি, আপনার যন্ত্রণা গভীর, কিন্তু আমরা আশা করি জাতির ভালোবাসা ও দোয়া আপনাকে শক্তি দিবে। আল্লাহ আপনাকে দ্রুত আরোগ্য দান করুন। আপনার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।’


পঙ্গু হাসাপাতালে ১০৯ জন আহতের মাঝে ইফতার সামগ্রী দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেডআরএফ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও পঙ্গু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান, জেডআরএফ’র ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক আনোয়রুন্নবী মজুমদার বাবলা, কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, কৃষিবিদ ড. আব্দুল করিম, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আব্দুল করিম, ডা. একেএম মাসুদ আখতার জীতু, মামুন বিন আব্দুল মান্নান, প্রকৌশলী মেহেদী হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ।

অপরদিকে, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ১২০ জনের হাতে ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- সংগঠনের ডাইরেক্টর অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, জেডআরএফ’র ডা. এএইচএস হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফ’র ইফতার মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, আমিরুল ইসলাম কাগজী, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, শফিকুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ। তারা আহতদের সঙ্গে চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ও কুশল বিনিময় করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। সদ্য সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য ও উত্তরা পূর্ব থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সালাম সরকার এর পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আজ ১৬ অক্টোবর ২০২৬. শুক্রবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহ...

10/16/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র দুটি শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র ২টি শোকবার্তা একসাথে- ০১। ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত হযরতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফজলুল করিম মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্র...

10/16/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন: বাণী বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই। হিন্দু ধর্মমতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে...

10/16/2026

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, ৫ বারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

10/15/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই দীর্ঘদিন অসুস্থ অবস্থায় গতরাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্...

10/15/2026

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির...

10/14/2026

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বানিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এর পিতা আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন অসুস্থতার কারণে আজ রাত ৮-১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।...

10/13/2026