১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
স্বাস্থ্য

জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর পক্ষ থেকে অভিনন্দন বার্তা

ZRF Deskঢাকা

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জিয়াউর রহমান ফাউন্ডেশন আমাদের প্রিয় সহ-সভাপতি ডা. জুবাইদা রহমানকে ১৭ বছর পর নির্বাসন জীবন শেষ করে বাংলাদেশে ফিরে আসার জন্য উষ্ণ স্বাগতম জানাচ্ছে। তাঁর এই ফিরে আসা কেবল একটি আবেগঘন পুনর্মিলন নয়, বরং আমাদের ফাউন্ডেশনের জন্য এক নতুন প্রেরণা ও শক্তির উৎস।

নির্বাসনে থাকাকালীনও ডা. জুবাইদা রহমান ZRF-এর এক অটল স্তম্ভ হিসেবে আমাদের মিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন — হৃদয়, প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে। তাঁর ঐকান্তিক অবদান আমাদের কার্যক্রমে অম্লান ছাপ রেখেছে। তিনি দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসূচি চালু করেছেন, যা অসংখ্য শিক্ষার্থীর জীবনে আলোর দিশা এনে দিয়েছে। কোভিড মহামারী এবং বন্যাকবলিত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা টিম পরিচালনার মাধ্যমে তিনি মানবতার পাশে দাঁড়িয়েছেন।

বিশ্বব্যাপী মহামারী চলাকালে তিনি বেশ কয়েকটি নতুন উদ্যোগের নেতৃত্ব দেন — যেমন দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল বিজ্ঞান মেলা এবং কনিষ্ঠ শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল চিত্রাঙ্কন প্রতিযোগিতা — যা অনিশ্চয়তার সময়েও শিশু-কিশোরদের মনে সৃজনশীলতা, আশা ও ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেছে।

আজ তিনি যখন আমাদের মাঝে ফিরে এসেছেন, তখন আমরা এক উজ্জ্বলতর ও উদ্যমী ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাঁর প্রজ্ঞা, সততা এবং দূরদর্শী নেতৃত্ব নিঃসন্দেহে ZRF-এর কার্যক্রমকে নতুন গতিতে এগিয়ে নেবে, আমাদের টিমকে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশের জনগণের সেবায় আমাদের অঙ্গীকার আরও দৃঢ় করবে।

স্বাগতম, ডা. জুবাইদা রহমান। আপনার ফিরে আসা আমাদের পূর্ণতা দেয় — এবং আমাদের এগিয়ে চলার শক্তি

জোগায়।সকল সদস্যদের পক্ষ থেকে
ড. ফরহাদ হালিম ডোনার
নির্বাহী পরিচালক
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী

চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, ‘চিকিৎসা সেবার গুণগত মানোন্নয়নে চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন এই তিনটি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও সহানুভূতির সম্পর্ক বজায় থাকা জরুরি।’

8/15/2026

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন।

8/15/2026

"বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬" উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

"বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬" উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী

"বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬" উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাণী ২৮ জুলাই। বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য কর্মসূচি এবং অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসের এ বছরের প্রতিপাদ্য 'Let's Break It Down' (চলুন সহজভাবে বুঝি)। এই প্রতিপাদ্যে হেপাটাইটিস সম্পর্কে ভুল ধারণা দূর করে সচেতনতা সৃষ্টির গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ...

7/27/2026

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মগত জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তার। কিন্তু তার চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় পরিবার। এ বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্...

7/20/2026

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

7/20/2026

চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘চট্টগ্রাম বন্দরের কাজে জড়িত দুর্নীতিবাজদের ছাড় নেই।’

7/15/2026

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ও মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমেই দেশের স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব।

7/11/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড।

7/6/2026