১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
কৃষি

"কমল বীজ উৎপাদন কর্মসূচি"র আওতায় আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের জাত "ব্রিধান১০৩"

ZRF Deskঢাকা

গত জুলাই মাসেই ময়মনসিংহ জেলার সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চক নজু গ্রামে উক্ত জাতের ধান উৎপাদনের জন্য চাষী নির্বাচন'সহ সামগ্রিক কার্যক্রম শুরু হয়। ত্রিশ জন চাষীর একটি গ্রুপ তৈরী শেষে একজন টিম লিডার নির্বাচিত করে প্রয়োজনীয় বীজ সরবরাহ ও পরামর্শ প্রদান করা হয়।

"কমল বীজ উৎপাদন কর্মসূচি"র আওতায় আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের জাত "ব্রিধান১০৩"

অদ্য ২৩ নভেম্বর ২০২৪ জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ফাউন্ডেশনের সম্মানীয় সভাপতি জনাব তারেক রহমানের নির্দেশনায় ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. ফরহাদ হালিম ডোনার এর সুশৃঙ্খল তত্ত্বাবধানে "কমল বীজ উৎপাদন কর্মসূচি"র আওতায় আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের জাত "ব্রিধান১০৩" এর দন্ডায়মান মাঠ ফসল ও ফসল কর্তন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। উক্ত ধানের জাতটি স্বল্পমেয়াদী (১২৮-১৩৩ দিন) ও উপযুক্ত পরিচর্যায় একর প্রতি সর্বোচ্চ ৮০ মন ধানের ফলন দিয়ে থাকে।

গত জুলাই মাসেই ময়মনসিংহ জেলার সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চক নজু গ্রামে উক্ত জাতের ধান উৎপাদনের জন্য চাষী নির্বাচন'সহ সামগ্রিক কার্যক্রম শুরু হয়। ত্রিশ জন চাষীর একটি গ্রুপ তৈরী শেষে একজন টিম লিডার নির্বাচিত করে প্রয়োজনীয় বীজ সরবরাহ ও পরামর্শ প্রদান করা হয়।
উক্ত জাতটি ২০২৩ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত হওয়ায় এর উৎপাদনশীলতা ও রোগবালাই প্রতিরোধ ক্ষমতা অনেক ভাল। যার বাস্তব প্রতিফলন সরেজমিনে পরিলক্ষিত হয় এবং চাষীরাও নতুন এ জাতের ধান ও অতিরিক্ত ফলন পেয়ে খুবই খুশী। প্রতিবেশী চাষীরাও ভবিষ্যতে ধানের এ জাতটি আবাদের জন্য বর্তমানে উৎপাদনের সাথে জড়িত চাষীদের নিকট যোগাযোগ করছেন বলে জানা যায়।
উক্ত কর্মসুচি সফল বাস্তবায়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কৃষিবিদ'দের একটি টিম সার্বক্ষণিকভাবে তদারকি ও কারিগরি সহায়তা প্রদান করে।
পরিচালক (প্রোগ্রাম) কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু'এর নেতৃত্বে কৃষিবিদ'দের আজকের এ টিমে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আব্দুল ওয়াহেদ মল্লিক, প্রফেসর ড. আহসানুল হক স্বপন, শফিউল আলম দিদার, ড. মো: আকিকুল ইসলাম আকিক ও শফিকুর রহমান নোবেল প্রমুখ।
উক্ত কর্মসূচি'টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির সম্মানীয় কোঅর্ডিনেটর প্রফেসর ড. শামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাকৃবি'র শিক্ষক সমিতি'র নির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার মিল্টন, বাকৃবি'র ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, সোনালী দলের নির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বাদল, প্রফেসর ড.আমির হোসেন, প্রফেসর ড. আলী হোসেন, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. হেলাল উদ্দিন, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সরোয়ার হোসেন, কৃষি মিউজিয়াম এর পরিচালক মনির উদ্দিন, একরামুল ইসলাম স্বপন, ড. মাহমুদুল হাসান তারেক।
এতে আরও উপস্থিত ছিলেন জেডআরএফ, ময়মনসিংহ বিভাগের মনিটর ও শিক্ষক জনাব শফিকুল ইসলাম; কো-অর্ডিনেটর জনাব মাসুদুজ্জামান মাসুদ এবং অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
ময়মনসিংহ বিভাগের কোঅর্ডিনেটর (কৃষিবিদ) ড. মোহাম্মদ আকিকুল ইসলাম আকিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ খন্দকার মাহফুজুল হক বাচ্চু তাঁর বক্তব্যে জানান যে, প্রিয় দেশের কৃষকদের স্বাবলম্বী ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে "কমল বীজ" প্রকল্পটি গ্রহন করা হয়েছে। তিনি আরও বলেন যে, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন; যা কোন দুর্যোগ-দুর্বিপাকে কৃষকদের মান সম্পন্ন বীজ, হাঁস-মুরগি, গরু-ছাগল, মাছের পোনা বিনামুল্যে বিতরণ করে আসছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

8/16/2026

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

8/16/2026

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

8/4/2026

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

7/26/2026

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

কৃষিকে টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার কৃষিকে সনাতনী ও শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে।

7/8/2026

কৃষক পর্যায়ে ভর্তুকি মূল্যে সার সরবরাহ অব্যাহত থাকবে

কৃষক পর্যায়ে ভর্তুকি মূল্যে সার সরবরাহ অব্যাহত থাকবে

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহায়তায় বিনামূল্যে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন সংগৃহীত সার ২০২৬-২৭ অর্থবছরে প্রণোদনা বাবদ কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়া মাটির স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় জৈব সার, সবুজ সার ও জীবাণু সারের ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হবে।

6/11/2026

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব

কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কৃষি কাজে ব্যবহৃত কীটনাশকের ওপর আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং অগ্রিম কর সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করেছে সরকার।

6/11/2026

৮টি বিভাগে বিল নার্সারি স্থাপন ও অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

৮টি বিভাগে বিল নার্সারি স্থাপন ও অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে ইতোমধ্যে ৮টি বিভাগে বিল নার্সারি স্থাপন ও অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দেশের মৎস্য বৈচিত্র রক্ষায় সরকার বিলুপ্তপ্রায় দেশীয় মাছের কৃত্রিম প্রজনন ও জীনপুল সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

6/11/2026