১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
স্বাস্থ্য

সচেতন হই, শিশুদের সুস্থ রাখি

ZRF Deskঢাকা

হাম একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা শিশুর রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট করে দেয়।

সচেতন হই, শিশুদের সুস্থ রাখি


হাম কী?

হাম একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা শিশুর রোগ প্রতিরোধক্ষমতা নষ্ট করে দেয়। ফলে হাম জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায়ই নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।

হামের লক্ষণ

• সর্দি ও কাশি
• চোখ লাল
• শরীরে লাল র‍্যাশ
• খাবারে অরুচি
• চোখ, নাক দিয়ে পানি পড়া
• হঠাৎ তীব্র জ্বর

হামের সংক্রমণ প্রতিরোধের উপায়

• শিশুকে সঠিক সময়ে (৯ মাস বয়সে প্রথম ডোজ ও ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ) হাম ও রুবেলার (এমআর) টিকা দিন
• পরিষ্কার-পরিচ্ছন্নতায় অভ্যস্ত করুন, নিয়মিত হাত ধোয়া ও পরিচ্ছন্ন পরিবেশে রাখুন
• হাম আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
• পুষ্টিকর খাবার গ্রহণ করুন

আক্রান্ত হলে করণীয়

• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার, বেশি বেশি পানি ও তরল খাবার দিন
• দ্রুত কাছের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন
• আক্রান্ত হলে পরিবারের অন্যদের থেকে আলাদা রাখার ব্যবস্থা করুন
• শ্বাসকষ্ট, খিঁচুনি, চোখের সমস্যা, কান দিয়ে পুঁজ বা অন্য কোনো জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন

আপনার শিশু কি হামের টিকা নিতে প্রস্তুত?

শিশুর বয়স কি ৬ মাস থেকে ১০ বছর?

কখন হামের টিকা দেবেন?

• শিশু সুস্থ থাকলে এবং ৩০ দিনের মধ্যে হাম না হলে তাকে টিকা দিন
• যে শিশু আগে হামের কোনো টিকা নেয়নি তাকে টিকা দিন
• প্রথম ডোজ টিকা নিয়েছে অথবা উভয় ডোজ টিকা নিয়ে থাকলেও তাকে টিকা দিন
• শিশুর আগে হাম হলে হাম হওয়ার ৩০ দিন পর টিকা দিন
• যাদের এ মাসে হামের পূর্ব নির্ধারিত টিকার ডোজ আছে তাদের প্রথম ক্যাম্পেইন থেকে টিকা দিন এবং ৩০ দিন পর পূর্ব নির্ধারিত টিকা প্রদান করুন
• যারা গত মাসে প্রথম ডোজ টিকা নিয়েছে, তারা ঐ ডোজের ৩০ দিন পর ক্যাম্পেইন থেকে টিকা দিন
• কোনো কারণে অসুস্থ থাকলে, সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আপনার বাচ্চাকে অবশ্যই টিকা দিন
• যে সব শিশু বর্তমানে হামে আক্রান্ত, সুস্থ হওয়ার ৩০ দিন পর চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে টিকা দিন

মনে রাখুন:

• টিকা নিরাপদ
• টিকা আপনার শিশুকে জটিলতা থেকে রক্ষা করবে
• সবার অংশগ্রহণেই সম্ভব হামমুক্ত বাংলাদেশ

জনস্বার্থে:

জিয়াউর রহমান ফাউন্ডেশন

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও পরিবারকে সপ্তাহে দু’দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান

10/14/2026

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি : ডা. জুবাইদা রহমান

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি : ডা. জুবাইদা রহমান

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু স্বাস্থ্যসেবার ব্যয় নয়। এটি মানবসম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি ও ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

10/13/2026

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে প্রচলিত উন্নয়ন সহায়তা যথেষ্ট নয় উল্লেখ করে নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়ন জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

10/12/2026

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশ রোগ প্রতিরোধ, রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং ধারাবাহিক সেবাকে কেন্দ্র করে তার প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে। এ রূপান্তরের কেন্দ্রে থাকছে আরও শক্তিশালী ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মী এবং পেশাদার ধাত্রী।

9/24/2026

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের সিইও

প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের সিইও

বিএনপি চেয়ার‌ম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান

9/23/2026

সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, সেবাকে মানুষের বাড়ির কাছাকাছি নিয়ে আসা এবং প্রতিরোধমূলক কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান।

9/13/2026

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

9/12/2026

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

9/8/2026