২১ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে জাকের ও পাটোয়ারী

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারীকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির এই দলে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুজন ক্রিকেটারের। সাম্প্রতিক ঘরোয়া লিগগুলোতে নজর কাড়া বেশির ভাগ তরুণ ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটারকে নিয়ে দলটি গঠন করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দিনের ম্যাচটি। আসন্ন দুই টেস্টের সিরিজের আগে সফরকারী ক্যারিবীয় দলের প্রস্তুতির সুযোগ করে দেবে এই ম্যাচ।

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পারফরমারদের পাশাপাশি দলে রয়েছেন কয়েকজন তরুণ ক্রিকেটার ও পেস বোলার। তবে কোনো অভিজ্ঞ ঘরোয়া স্পিনারকে দলে রাখা হয়নি। টেস্ট সিরিজের আগে সফরকারী দলের স্থানীয় স্পিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সীমিত রাখতেই স্বাগতিকদের এই কৌশল।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারানো পাটোয়ারীর জন্য লাল বলের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ এটি। জাতীয় দলের নিয়মিত সদস্য জাকেরকেও দলে রাখা হয়েছে।

চলমান এনসিএলে ময়মনসিংহ বিভাগের হয়ে দুটি অর্ধশতক ও একটি শতক করা মাহফিজুল ইসলাম রবিনও দলে জায়গা পেয়েছেন। আক্রমণাত্মক ওপেনার জিসান আলমকেও দলে নেওয়া হয়েছে।

পেস বোলিংয়ের বিকল্প হিসেবে রয়েছেন চলমান এনসিএলে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অনিক দেব বর্মণ, আবদুল হালিম এবং রংপুরের পেস অলরাউন্ডার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। বয়সভিত্তিক দলের দুজন ক্রিকেটারকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে।

সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বিসিবি একাদশ: মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, কালাম সিদ্দিকী এলীন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহরব, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম পাটোয়ারী, আবদুল হালিম, অনিক দেব বর্মণ ও ফাহাদ হোসেন।

অনূর্ধ্ব-১৯ দল থেকে : হোসেন ও সান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : মঙ্গলবার ভারতকে ২৭-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। এর মধ্য দিয়ে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি, যারা ‘স্কুল চিতা’ নামে পরিচিত।

10/21/2026

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল : ফ্লিক

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে হারের ম্যাচে রদ্রিকে শুরুতে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে রোববার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে এই মিডফিল্ডারকে শুরুর একাদশে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

10/21/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ব্রোঞ্জ পদক জিতল নেপাল

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ম্যাচের প্রথম ২০ মিনিট নেপালের সঙ্গে সমানে সমান লড়াই করে মালদ্বীপ। কিন্তু তারপরও ম্যাচ শেষে জয়ীদের কাতারে থাকতে পারল না তারা। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি থেকে খালি হাতেই ফিরল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটি। টুর্নামেন্টের ব্রোঞ্জ পদক জিতল নেপাল।

10/21/2026

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

জাতীয় অ্যাথলেটিকসে ৫৬৫ প্রতিযোগী, দীর্ঘমেয়াদি উন্নয়নে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : দেশের অ্যাথলেটিকসে নতুন প্রতিভা খুঁজে বের করা, আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদে তাদের বিকাশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। এরই অংশ হিসেবে আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬। তিন দিনের এই আসরে ৫৭টি সংস্থার ৫৬৫...

10/21/2026

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

পদক জয়ের মিশনে ১২ সদস্যের বাংলাদেশ আরচ্যারী দল কাল ইরাক যাচ্ছে

ঢাকা, ২১ অক্টেটাবর ২০২৬ : আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইরাকের সোলেমানিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে ১২ সদস্যের আরচ্যারী দল আগামীকাল সকালে ইরাকের উদ্দেশ্যে দেশ ছাড়ছে। দলে রয়েছেন ৬ জন পুরষ ও ৬ জন আরচ্যার।

10/21/2026

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে, ফাইনাল চট্টগ্রামে

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। ১৬টি দলকে নিয়ে আগামী ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।

10/21/2026

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ভুল শুধরে ভারতের বিপক্ষে লড়তে চায় বাংলাদেশ

ঢাকা, ২১ অক্টোবর ২০২৬ : ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭-১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। আগামীকাল দুপুর ৩টায় শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করা...

10/21/2026

ম্যানইউকে হতাশ করেছিলেন রোনালদো, অভিযোগ টেন হাগের

ম্যানইউকে হতাশ করেছিলেন রোনালদো, অভিযোগ টেন হাগের

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ অভিযোগ করেছেন, তার অধীনে খেলার সময় ক্রিস্টিয়ানো রোনালদো দলকে হতাশ করেছিলেন।

10/21/2026