১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা নেশনস লিগে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে গ্রুপ-এ৩-এ নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা নেশনস লিগে শুভ সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে গ্রুপ-এ৩-এ নিজেদের প্রথম ম্যাচে স্পেন ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে।

স্পেনের হয়ে গোল তিনটি করেন লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা ও মিকেল ওয়ারজাবাল। অন্যদিকে, ইংল্যান্ডের গোলদাতা ছিলেন অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে ডিফেন্ডার মার্ক গেহির ভুলে গোল হজম করে ইংল্যান্ড। ডিফেন্ডার নিকো ও'রাইলির কাছ থেকে বল পেয়ে বিপদমুক্ত না করে নিজেদের গোলমুখের দিকে ঘুরে দাঁড়ান গেহি। ওই সময় পেছনেই ছিলেন ইয়ামাল। গেহির কাছ ছোবল দিয়ে বল নিয়ে গোলরক্ষকের ডান পাশ দিয়ে বল জালে জড়ান ইয়ামাল।

অষ্টম মিনিটে দ্বিতীয় গোল হজম করে ইংল্যান্ড। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় ফেরান তোরেসের গোলটি।

৩৬ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইংল্যান্ড। জুড বেলিংহামের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে স্পেন গোলরক্ষক উনাই সিমনকে পরাস্ত করেন গর্ডন।

ম্যাচে ১-১ সমতা ফিরিয়ে, আত্মবিশ্বাসী হয়ে উঠে ইংল্যান্ড। ৪ মিনিট পর আবারও গোল করে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা।

৪০ মিনিটে নিকো ও'রাইলির ক্রস থেকে কেইনের হেড স্পেনের মার্ক কুকুরেয়ার উরুতে স্পর্শ করে বল জালে জড়ায়। এর মাধ্যমে ইংল্যান্ডের হয়ে ১২৩ ম্যাচে রেকর্ড ৮৬ গোল করলেন কেইন।

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংল্যান্ড।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের ভেতর ইংল্যান্ডের বেলিংহামকে ফাউল করেন স্পেন অধিনায়ক রদ্রি। ভিএআরের সহায়তা নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেনি কেইন। বল ক্রসবারে মারেন তিনি। ২০২২ বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের পর ইংল্যান্ডের জার্সিতে প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন কেইন।

৫৫ মিনিটে নিকো উইলিয়ামস ও তোরেসের জায়গায় বায়েনা ও ওইয়ারসাবালকে মাঠে নামান স্পেন কোচ লুইস ডে লা ফুয়েন্তে।

ম্যাচের ৬০ মিনিটেই গোল পেয়ে যান বায়েনা। দানি ওলমোর পাস থেকে দারুণ শটে গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান বায়েনা।

বায়েনার পর বদলি খেলোয়াড় হিসেবে গোলদাতার তালিকায় নাম লেখান ওয়ারজাবাল। বায়েনার জোগান দেওয়া পাস থেকে ইংল্যান্ড গোলরক্ষক জেমস ট্রাফোর্ডকে পরাস্ত করেন ওয়ারজাবাল। ৩-২ গোলে এগিয়ে যায় স্পেন।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও সমৃদ্ধ করলো স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে সর্বশেষ হেরেছিল তারা।

একই গ্রুপের আরেক ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। এ ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ মিনিটে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেন অধিনায়ক ৪১ বছর বয়সি লুকা মদ্রিচ।

৫৪ মিনিটে অ্যাডাম কারাবেচের গোলে ম্যাচে ফেরে চেকরা। ৭৭ মিনিটে গোল করে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন মারিও পাসালিচ। এতে স্পেনের সাথে এই গ্রুপ থেকে শুভ সূচনা করলো ক্রোয়েশিয়াও।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026