১৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।

গতরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতে ওয়েস্ট ইন্ডিজ।

শিরোপা নির্ধারনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মঈন আলির হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান করে ইংল্যান্ড।

চার নম্বরে নেমে ৪টি করে চার-ছক্কায় ৩৯ বলে ৬০ রান করেন মঈন। এছাড়া ওয়াইজ শাহ ২৮ বলে ৩৮, অধিনায়ক রবি বোপারা ১৬ এবং জেসন রয় ৭ রান করেন।

তৃতীয় উইকেটে বোপারার সাথে ৩১ বলে ৪৪ এবং ষষ্ঠ উইকেটে শাহ’কে নিয়ে ৩৩ বলে ৫৪ রানের জুটি গড়েন মঈন।

বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৩২ বলে ৪২ রানের জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডন সিমন্স ও অধিনায়ক ক্রিস গেইল। ১৪ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন গেইল।

দ্বিতীয় উইকেটে ৭০ বলে ১২৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন সিমন্স ও চাঁদউইক ওয়ালটন। হাফ-সেঞ্চুরির ইনিংসে দলের জয়ে অবদান রাখেন দু’জনই।

৮ চার ও ৩ ছক্কায় সিমন্স ৫৩ বলে অপরাজিত ৭৭ এবং ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে ৫৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়ালটন।

২০২৪ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত। বার্মিংহামের ফাইনালে ৫ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া।

পরের বছর দ্বিতীয় আসরে বার্মিংহামে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে দক্ষিণ আফ্রিকা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

শিরোনাম

10/19/2026

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বান...

10/19/2026

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া।

10/19/2026

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে এক বিস্ময়কর ভোটাভুটিতে লিওনেল মেসির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তি অসাধারণ প্রতিদ্বন্দ্বীতা।

10/19/2026

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশ...

10/19/2026

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৯ : প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেট দখলের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন।

10/19/2026

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/19/2026

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেখানে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

10/19/2026