১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বালক দ্বৈতে বাংলাদেশের কাব্য গায়েন ও তানভীর জুটির জয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্বে বুধবার টুর্নামেন্টের বিভিন্ন কোর্টে অনুষ্ঠিত একক ও দ্বৈত বিভাগের ম্যাচগুলোতে দেশি ও বিদেশি তরুণ টেনিস তারকারা দারুণ প্রতিদ্বন্দ্বীতায় একে অপরের বিপক্ষে লড়াই করেছেন। আজকের খেলায় বাংলাদেশের খেলোয়াড়েরা রোমাঞ্চকর জয় ও লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছেন।

বালক দ্বৈতে বাংলাদেশের কাব্য গায়েন ও তানভীর জুটির জয়

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্বে বুধবার টুর্নামেন্টের বিভিন্ন কোর্টে অনুষ্ঠিত একক ও দ্বৈত বিভাগের ম্যাচগুলোতে দেশি ও বিদেশি তরুণ টেনিস তারকারা দারুণ প্রতিদ্বন্দ্বীতায় একে অপরের বিপক্ষে লড়াই করেছেন। আজকের খেলায় বাংলাদেশের খেলোয়াড়েরা রোমাঞ্চকর জয় ও লড়াকু পারফরম্যান্স উপহার দিয়েছেন।

বালক দ্বৈত বিভাগের প্রথম রাউন্ডের ম্যাচে বাংলাদেশের কাব্য গায়েন ও মো. তানভীর জুটি এক অবিস্মরণীয় লড়াই উপহার দিয়েছেন। চীনের তিয়ানয়ি ফাং ও লিমু ঝৌ জুটির বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে হেরে কিছুটা পিছিয়ে পড়লেও মানসিক দৃঢ়তা দেখিয়ে দ্বিতীয় সেট নিজেদের করে নেন এই দুই বাংলাদেশি তরুণ। এরপর সুপার টাইব্রেকারে ১০-৭ ব্যবধানে অসাধারণ এক জয় তুলে নেন তারা।

অন্যদিকে, বালিকা দ্বৈতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে লড়াই করেও হেরে গেছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার ও হুমাইরা হায়দার জুটি। ভারতের জানভী ও বাংলাদেশের ইয়ানা চৌধুরী জুটির কাছে পরাজয় বরণ করেন তারা। এদিকে বালিকা এককের প্রথম রাউন্ডে সুমাইয়া আক্তারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়। কোরিয়ার শক্তিশালী প্রতিপক্ষ হেইজু কোয়নের বিরুদ্ধে লড়াই করে তিনি ৪-৬, ৩-৬ গেমে পরাজিত হন।

টুর্নামেন্টের অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ছিল বেশ রোমাঞ্চকর। বালিকা এককের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের অ্যালিনা ফরিদ। চীনের জিমো সং তাকে ৭-৫, ৭-৬(৪) গেমে হারিয়েছেন। এছাড়া চীনের শুইয়াং জু ৭-৫, ৬-০ গেমে হারিয়েছেন থাইল্যান্ডের পারমীত তাদকায়েভকে। চীনের জিউজিউ গু ৬-৪, ৬-১ গেমে ভারতের জানভি আসাভাকে এবং চীনের জিরু ইয়াং ৩-৬, ৭-৬(৭), ৬-২ গেমে ভারতের ওয়ানিয়া এসকে-কে পরাজিত করে জয় তুলে নেন।

বালক এককে থাইল্যান্ডের ত্রি শ্রীসেন ৬-০, ৬-০ গেমে হংকংয়ের চুন ইউ কারুস চ্যানকে উড়িয়ে দেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026