১৮ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলংকা দলে নতুন দুই মুখ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : আগামী মাসে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজের জন্য পেসার ইশান মালিঙ্গা ও উইকেটরক্ষক এ্যাঞ্জেলা বান্দারাকে প্রথমবারের মতো টেস্ট দলে ডেকেছে শ্রীলংকা । পাশাপাশি বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকেও দলে ফিরিয়েছে তারা।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলংকা দলে নতুন দুই মুখ

ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬ : আগামী মাসে পাকিস্তান সফরে দুই টেস্টের সিরিজের জন্য পেসার ইশান মালিঙ্গা ও উইকেটরক্ষক এ্যাঞ্জেলা বান্দারাকে প্রথমবারের মতো টেস্ট দলে ডেকেছে শ্রীলংকা । পাশাপাশি বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কাকেও দলে ফিরিয়েছে তারা।

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে দলে ফেরা নিরোশান ডিকভেলার জায়গায় নেওয়া হয়েছে বান্দারাকে। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন ডিকভেলা।

এদিকে ধনঞ্জয়া ডি সিলভা অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হিসেবে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।

সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলংকা দলে নিজের অবস্থান মজবুত করা মালিঙ্গা প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১.১৫ গড়ে ৪৪ উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ২২ বছর বয়সী বান্দারা। ৩১ ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৬৫.৮৫। এ সময়ে সাতটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২০০ রান।

কলম্বোয় ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা দুই ওপেনার লাহিরু উদারা ও কামিল মিশারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ওই ম্যাচের দলে থাকা অলরাউন্ডার সাহান আরাচ্চিগেও বাদ পড়েছেন।

গলে প্রথম টেস্টে কনকাশনের কারণে মাঠ ছাড়তে বাধ্য হওয়া অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল দলে ফিরেছেন।

পাথুম নিসাঙ্কাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে দলে রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে খেলার উপযুক্ত ঘোষণা করলেই কেবল তিনি পাকিস্তান সফরে যাবেন।

শ্রীলংকার স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন প্রভাত জয়াসুরিয়া ও কেশারা নুয়ান্থা। ভারতের বিপক্ষে সিরিজে ভালো খেলার সুবাদে অলরাউন্ডার সোনাল দিনুশাকেও দলে রাখা হয়েছে।

পেস আক্রমণে রয়েছেন মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও মালিঙ্গা। দল থেকে বাদ পড়েছেন বিশ্ব ফার্নান্দো।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ১৮-৩১ অক্টোবর রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান ও ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে শ্রীলংকা।

২২ অক্টোবর রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলংকা। এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরে। ২৫ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২৭ অক্টোবর শ্রীলংকার মুখোমুখি হবে।

২৯ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের সেরা দুই দল ফাইনালে উঠবে। ৩১ অক্টোবর গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় সিরিজ শেষে ৪ থেকে ৬ নভেম্বর ইসলামাবাদে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লংকানরা। এরপর পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু করবে তারা।

সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। প্রথম টেস্ট ৯ থেকে ১৩ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট ১৭ থেকে ২১ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলংকা দল :

কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, এ্যাঞ্জেলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রভাত জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026