২০ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : জেমস ম্যাডিসনের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো ডি জারবির টটেনহ্যাম হটস্পার। লন্ডনে ১৭ মাস পর টটেনহ্যামের শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। গত পুরো মৌসুম মাঠের বাইরে কাটানোর পর ম্যাচের দলে ফিরেছেন ডিয়ান কুলুসেভস্কিও।

ম্যাডিসনের নৈপুণ্যে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের জয়খরা কাটল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : জেমস ম্যাডিসনের দুর্দান্ত প্রত্যাবর্তনের রাতে সোমবার কাভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রবার্তো ডি জারবির টটেনহ্যাম হটস্পার। লন্ডনে ১৭ মাস পর টটেনহ্যামের শুরুর একাদশে ফিরেই দুর্দান্ত এক গোল করেন ম্যাডিসন। গত পুরো মৌসুম মাঠের বাইরে কাটানোর পর ম্যাচের দলে ফিরেছেন ডিয়ান কুলুসেভস্কিও।

দ্বিতীয়ার্ধের শুরুতে জ্যাক রুদোনি গোল করে সমতা ফেরান। তবে ৬০ মিনিটের ঠিক আগে ওমর মারমুশের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। যোগ করা সময়ে বদলি খেলোয়াড় বেন ডেভিস গোল করে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে ম্যাডিসন বলেন, “আমি শুধু ভালো খেলতে চেয়েছিলাম। নিজের সামর্থ্য দেখাতে চেয়েছিলাম, দলকে কী দিতে পারি এবং আমার সর্বশেষ শুরুর একাদশে খেলার পর গত ১৮ মাস বা তার কাছাকাছি সময়ে দল আমাকে কতটা মিস করেছে, তা বোঝাতে চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “কোচ আমাকে খেলতে বলেছেন এবং তিনি চেয়েছিলেন সাইডলাইন থেকে আমার খেলা উপভোগ করতে। আশা করি, আমি তাঁকে সেই সুযোগ দিতে পেরেছি।”

টটেনহ্যামের এই প্লেমেকার মনে করেন, দলকে পয়েন্ট তালিকার ওপরের দিকে তুলে নিতে তিনি সহায়তা করতে পারবেন। গত মৌসুমের মতো অবনমনের লজ্জা এড়াতে এবারও লড়াই করতে হচ্ছে দলটিকে।

ম্যাডিসন বলেন, “আমার বয়স ২৯। সামনে খেলার জন্য এখনো অনেক বছর পড়ে আছে। নিজের সামর্থ্যরে ওপর আমার যথেষ্ট বিশ্বাস রয়েছে। আমি জানি, এই লিগে দলকে সাহায্য করার মতো যোগ্যতা আমার আছে।”

ম্যাচের আগে প্রিমিয়ার লিগের তলানিতে ছিল টটেনহ্যাম। গ্রীষ্মকালীন দলবদলে বিপুল অর্থ খরচ করেও ইংল্যান্ডের শীর্ষ ছয় বিভাগের মধ্যে একমাত্র দল হিসেবে চলতি মৌসুমে কোনো লিগ ম্যাচ জিততে পারেনি তারা।

মৌসুমের শুরুটা ঘুরিয়ে দিতে ডি জারবি তাঁর দলকে স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারবেলায় নিয়ে গিয়ে অনুকূল আবহাওয়ায় অনুশীলন করান। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ কভেন্ট্রির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে সেই উদ্যোগের সুফল পেয়েছে দলটি।

২০২৫ সালের আগস্টে ডান হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পেয়েছিলেন ম্যাডিসন। এর মাত্র তিন মাস আগেও একই হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।

ম্যাচের ১৪ মিনিটে মোহাম্মদ কুদুসের দারুণ এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। ডান দিক থেকে কুদুসের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি এলাকার ঠিক বাইরে থেকে বাঁকানো শটে কভেন্ট্রির গোলরক্ষক কার্ল রাশওয়ার্থকে পরাস্ত করে বল জালে পাঠান ম্যাডিসন। তাঁর গোলে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্বাগতিক দলের সমর্থকেরা।

আধা ঘণ্টার মধ্যে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ম্যাডিসন। তবে তার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে কাছ থেকে গোল করে কভেন্ট্রিকে সমতায় ফেরান রুদোনি।

এর মাত্র নয় মিনিট পর আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। ম্যানচেস্টার সিটি থেকে ধারে খেলতে আসা মারমুশ দূর থেকে শক্তিশালী শটে গোল করেন।

২০২৫ সালের মে মাসে হাঁটুর চোটে পড়ার পর থেকে মাঠের বাইরে থাকা কুলুসেভস্কিকে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামানো হয়। মাঠে তাঁর প্রত্যাবর্তনে স্বাগতিক সমর্থকেরা বিপুল করতালিতে তাঁকে স্বাগত জানান।

ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি এলাকার প্রান্ত থেকে বল জালে ঠেলে দিয়ে টটেনহ্যামের অভিজ্ঞ খেলোয়াড় ডেভিস দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ে পয়েন্ট তালিকার ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ফলে মৌসুমের শুরুতে টানা ব্যর্থতার পর কিছুটা স্বস্তি পেয়েছেন কোচ ডি জারবি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার আহ্বান তানজিদের

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতীর্থ ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলা এবং ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরা...

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : ভালো শুরুর পরও প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে অনেকটাই পিছিয়ে পরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা। কিন্তু এই অর্ধে সমানতালে লড়লেও ম্যাচ জেতার জন্য সেটি যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশের ১২ গোলের লিডই ব্যবধান গড়ে দেয়। তাতে মালদ্বীপকে হারিয়ে ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে নাম লেখায় স্বাগতিক বাংলাদেশের মেয়েরা।

10/20/2026

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ব্ল্যাক বেল্ট টেস্টে নতুন স্বপ্ন, আন্তর্জাতিক সাফল্যের প্রত্যাশা তায়কোয়ানডো ফেডারেশনের

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : দীর্ঘদিনের অনুশীলন ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের তায়কোয়ানডো খেলোয়াড়রা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ব্ল্যাক বেল্ট টেস্ট-২০২৬’।

10/20/2026

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তান।

10/20/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত ভারত

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : আক্রমণাত্মক শুরুর পর তিন গোলে এগিয়েও গিয়েছিল নেপাল। গুছিয়ে উঠতে একটু সময় নিলেও ভারত ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। শেষ পর্যন্ত নেপালি মেয়েদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বড় জয় নিয়েই মাঠ ছাড়ল ভারত। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে অপরাজিত থেকে ফাইনালে উঠল দলটি।

10/20/2026

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

প্রথম ম্যাচে স্লো ওভার রেটের পাকিস্তান-শ্রীলংকার জরিমানা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬: রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান ও শ্রীলংকাকে যথাক্রমে ম্যাচ ফির ১০ ও পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/20/2026

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

ইংল্যান্ডের কোচ ইংলিশ হওয়া উচিত : ফ্লেমিং

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিফেন ফ্লেমিং মনে করেন, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ মূলত ইংল্যান্ডেরই কাউকে হওয়া উচিত। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি।

10/20/2026

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

৪২ প্রশ্নের জবাব দুই সপ্তাহের মধ্যে ইনফান্তিনোকে দিতে হবে : উয়েফা

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬ : বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির মাধ্যমে ২০ বিলিয়ন ডলার সংগ্রহের ব্যর্থ পরিকল্পনা, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

10/20/2026