১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভাঙলেন টেইলর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। আজ হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড দখলে নেন টেইলর। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর গুজরানওয়ালাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেন্ডুলকারের। এরপর ২০১২ সালের...

টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভাঙলেন টেইলর

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ : ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। আজ হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড দখলে নেন টেইলর। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর গুজরানওয়ালাতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেন্ডুলকারের। এরপর ২০১২ সালের ১৮ মার্চ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি।

সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে ২২ বছর ৯১ দিন খেলেছেন টেন্ডুলকার। অন্যদিকে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেইলর যখন খেলতে নামেন তখন তার ওয়ানডে ক্যারিয়ারের বয়স গিয়ে দাঁড়ায় ২২ বছর ১৪৬ দিন।

২০০৪ সালের ২০ এপ্রিল বুলাওয়েতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় টেইলরের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ২০৮তম ম্যাচ খেলতে নেমেছেন টেইলর।

এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন টেইলর। এরপর আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিংবিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে ২০২২ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেইলরকে সাড়ে তিন বছরের (৪২ মাস) জন্য নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবার পর ২০২৫ সালে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরেন টেইলর।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে ১১ সেঞ্চুরি ও ৩৯ হাফ-সেঞ্চুরিতে ৬৭০৪ রান করেছেন ৪০ বছর বয়সী টেইলর। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২১৩ ম্যাচে ৪ শতক ও ৫৫ অর্ধশতকে ৬৭৮৬ রান নিয়ে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাবেক অধিনায়ক এন্ডি ফ্লাওয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৮৩ রান করলেই জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন টেইলর।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ২১ বছর ১৮৪ দিন আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ার (শীর্ষ পাঁচ) : ২২ বছর ১৪৬ দিন - ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে, ২০০৪-চলমান) ২২ বছর ৯১ দিন - শচীন টেন্ডুলকার (ভারত, ১৯৮৯-২০১২) ২১ বছর ১৮৪ দিন - সনাথ জয়সুরিয়া (শ্রীলংকা, ১৯৮৯-২০১১) ২০ বছর ২৭২ দিন - জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান, ১৯৭৫-১৯৯৬) ২০ বছর ১৮৭ দিন - সিন উইলিয়ামস (জিম্বাবুয়ে, ২০০৫-২০২৫)

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026