১৯ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে উন্নত মানের বুট পাচ্ছে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ ফুটবল দল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : আজারবাইজানে বিশ্বকাপগামী অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের সদস্যদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। সেখানে তরুণ ফুটবলারদের উৎসাহিত করার পাশাপাশি মাঠের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন তিনি।

এসময় অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের অধিনায়ক প্রতিমন্ত্রীর কাছে একটি অনুরোধ করেন। বিএফএফের পক্ষ থেকে বুট সরবরাহ করা হলেও মাঠের সেরা পারফরম্যান্সের জন্য খেলোয়াড়রা আরও উন্নত মানের ফুটবলের বুটের দাবি জানান। তাৎক্ষনিক ভাবে দলের ১৪ জন খেলোয়াড়ের জন্য বুট ক্রয়ের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের পছন্দের বুট বাছাই করে চূড়ান্ত খরচ জানাতে বলেন তিনি, যাতে দ্রুত সংস্থানের ব্যবস্থা করা যায়। সেই সাথে খেলোয়াড়দের ভালোভাবে অনুশীলনের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী আশ্বাস দেন টুর্নামেন্টে ভালো ফল নিয়ে আসতে পারলে সরকারের পক্ষ থেকে তরুণ ফুটবলারদের জন্য আরও বড় উপহার অপেক্ষা করছে।

প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মঞ্চে শেষ মুহূর্তের সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরত্বারোপ করেন।

তিনি বলেন, অনেক সময় শেষ মুহূর্তে সুযোগ পেয়েও কাঙ্খিত গোল পাওয়া যায় না। তিনি আশা প্রকাশ করেন যে, তরুণ এই দল সেই সীমাবদ্ধতা কাটিয়ে প্রতিটি সুযোগকে সফলতায় রূপ দেবে।

দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং সঠিক প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামলেই আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে সাফল্য সম্ভব বলে তিনি উল্লেখ করেন। মোট ১৯১টি দেশের অংশগ্রহণে এই বিশালাকার টুর্নামেন্টে পুরো দেশ তাদের দিকে তাকিয়ে থাকবে জানিয়ে তরুণদের উৎসাহ দেন তিনি। একই সাথে গণমাধ্যমের প্রতিনিধিদের শুধু তার বক্তব্য না তুলে ধরে খেলোয়াড়দের প্রত্যাশা ও অনুভূতির কথাগুলো বেশী করে প্রচারের আহ্বান জানান, যা তৃণমূলের অসংখ্য প্রতিভাবান খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

এক নিয়মের পরিবর্তনে বদলে যাচ্ছে ওয়ানডে ক্রিকেটের চিত্র

শিরোনাম

10/19/2026

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

টুর্নামেন্ট খেলার সুযোগ নেই, তাই ভারতের সাথে এত পার্থক্য : সুমাইয়া

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় পেলেও আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বিশাল ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই বড় হারের কারণ হিসেবে দুই দলের টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতার বিস্তর পার্থক্যের কথা তুলে ধরেছেন বাংলাদেশ দলের গোলরক্ষক সুমাইয়া বান...

10/19/2026

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

টুর্নামেন্ট জেতা কঠিন, ফাইনালে গেলে ভারতকে চমকে দিতে চায় বাংলাদেশ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। আজ ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ আনা আলানসো ফ্রাগুয়া।

10/19/2026

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ব্যালন ডি’অরের এক অদ্ভুত ভোটে আবারও চাঙ্গা মেসি-রোনালদো দ্বৈরথ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে এক বিস্ময়কর ভোটাভুটিতে লিওনেল মেসির চেয়ে অনেক এগিয়ে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ফুটবল বিশ্বে আবারও আলোচনায় উঠে এসেছে দুই কিংবদন্তি অসাধারণ প্রতিদ্বন্দ্বীতা।

10/19/2026

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬ : খেলা শেষে বাংলাদেশ দলের কোচ-খেলোয়াড়দের মুখে একটাই কথা বেশি উচ্চারিত হলো, ভারতের মেয়েদের উচ্চতা আর গতির কাছে পরাস্ত বাংলাদেশ। ম্যাচ শুরুর পর থেকেই ভারতের একচ্ছত্র আধিপত্যে পিছিয়ে যেতে থাকল বাংলাদেশ। প্রথমার্ধে ২৪-৮ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক মেয়েরা। আনা আলোনসো ফ্রাগুয়ার দলকে হারিয়ে বেগম খালেদা জিয়া নেশন্স ট্রফির ফাইনালে উঠল বাংলাদেশের প্রতিবেশ...

10/19/2026

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেটের অনন্য কীর্তি শুভাগতর

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৯ : প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০০০ রান ও ৩০০ উইকেট দখলের অনন্য কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন।

10/19/2026

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ত্রিদেশীয় সিরিজে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের জরিমানা

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : আবুধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

10/19/2026

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স।

10/19/2026